মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

একসঙ্গে তিন সন্তানের জন্ম, নাম আলিফ-লাম-মিম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

লালমনিরহাটে শারমিন বেগম (২০) নামে এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। একইসঙ্গে জন্ম হওয়ায় তাদের নাম রাখেন আলিফ, লাম ও মীম। 

শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে মনোয়ারা ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। তিন সন্তানের মধ্যে দুই মেয়ে ও এক ছেলে হয়েছে।

গৃহবধূ শারমিন বেগম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের জাকলাটারি গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী। রাশিদুল পেশায় রাজমিস্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে গৃহবধূ শারমিন বেগম অসুস্থ হলে কুড়িগ্রামের এক চিকিৎসককে দেখান স্বামী রশিদুল ইসলাম। পরে সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুটি জমজ সন্তানের কথা বলেন। বিষয়টি জানার পর স্বামী রশিদুল ইসলাম লালমনিরহাটের মনোয়ারা ক্লিনিকে ভর্তি করান। সেখানে শনিবার রাতে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। পরে পরিবার তিন সন্তানের নাম রাখেন আলিফ, লাম ও মীম। তাদের মধ্যে লাম গুরুতর অসুস্থ হলে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান।

বর্তমানে দুই সন্তান ও তাদের মা সুস্থ আছেন বলে জানিয়েছে পরিবার। তবে শিশুদের বয়স কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হতে পারে।

এদিকে একসঙ্গে তিন সন্তান হওয়ায় পরিবারের লোকজন অনেক খুশি হয়েছেন। তবে এই আনন্দের পাশাপাশি তিন সন্তানকে নিয়ে চিন্তায় পড়েছেন দিনমজুর রশিদুল ইসলাম। তবে তিন সন্তানের চিকিৎসার এত টাকা কোথায় পাবেন এ নিয়ে তার কপালে চিন্তার ভাজঁ।

চিকিৎসক রেজিয়া আক্তার বলেন, এই প্রথম ৩ সন্তান সিজারের অভিজ্ঞতা আমাদের। আলহামদুলিল্লাহ সফল অস্ত্রোপচার হয়েছে। শিশুদের ওজন ও বয়স একটু কম। তাই সদর হাসপাতালে এক শিশুকে পাঠানো হয়েছে।

এসকে/ 

হাসপাতাল সন্তান জন্মদান গৃহবধূ লালমনিরহাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250