সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’

এটা কি মৃণাল সেন নাকি আমি : বিস্মিত চঞ্চলের প্রশ্ন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৩ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করছেন সৃজিত মুখার্জী। বায়োপিকের নাম রাখা হয়েছে ‘পদাতিক’। সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরীর কথা শুনে অনেকের কৌতূহল জেগেছিল, মৃণাল চরিত্রে কেমন লাগবে চঞ্চলকে?

মৃণাল চরিত্রে চঞ্চলের লুক প্রকাশের পর সে কৌতূহল মিটেছে সবার। এবার চঞ্চল জানালেন, মৃণাল চরিত্রে নিজেকে দেখে নিজেই অবাক হন তিনি। সামাজিক মাধ্যমে এ কথা জানিয়েছেন চঞ্চল।

ফেসবুকে মৃণাল রূপে নিজের একটি ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে লিখেছেন, ‘ছবিটি দেখে প্রথমে আমি নিজেও অবাক হয়ে যাই। এটা কি মৃণাল সেন নাকি আমি! সত্যটা বুঝতে একটু সময় লেগেছে, সেই সাথে অনেক খানি ভালোও লেগেছে। মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর কি অসাধারণ কাজ!’

এরপর তিনি লেখেন, ‘মৃণাল সেনের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিখ্যাত পত্রিকা ভ্যারাইটি মৃণাল সেনের চরিত্রে অভিনীত আমার এই ছবিটি দিয়ে,আমার এবং পরিচালক সৃজিত মুখার্জী ও প্রযোজক ফেরদৌসুল হাসানের একটা ইন্টারভিউ ছেপেছে।’

আরো পড়ুন: রূপায়ণ গ্রুপে চাকরি, আবেদন করুন দ্রুত

এরপর চঞ্চল লিখেছেন, “বাবার সদ্য মৃত্যুর শোক বুকে নিয়ে শেষ করেছি মৃণাল সেনের জীবনীভিত্তিক সিনেমা ‘পদাতিক’ -এর কাজ। এ বছরই ছবিটি মুক্তি পাবে সিনেমা হলে। প্রযোজকের ইচ্ছা একই সাথে দুই বাংলাতেই তিনি ‘পদাতিক’ মুক্তি দিতে চান।”

বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মশত বার্ষিকীতে শ্রদ্ধা জানানোর জন্যই পরিচালক সৃজিত মুখার্জী ‘পদাতিক’ সিনেমাটি নির্মাণ করছেন। ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা সৃজিতদার প্রতি। এরকম একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ে আমাকে নির্বাচন করার জন্য।

মৃণাল সেনের জীবনের গল্প বলবে ‘পদাতিক’। মৃণাল সেনের স্ত্রীর গীতা সেনের চরিত্রে মোনামী ঘোষ। এটি প্রযোজনা করবেন ফিরদৌসুল হাসান।

এসি/ আইকেজে 

 

মৃণাল সেন চঞ্চল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250