শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁপাইনবাবগঞ্জে গান-বাজনা নিষিদ্ধের নোটিশ, প্রশাসনের হস্তক্ষেপ *** সাবেক উপদেষ্টা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের দাবি জানালেন মামুনুল হক *** ঐতিহাসিক ৭ই মার্চের ইতিহাস কেউ মুছতে পারবে না: সোহেল তাজ *** ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, তেল নিতে ভোগান্তি *** ভারতীয় হাইকমিশনের ইফতার মাহফিলে জামায়াত নেতারা *** সহজ ভাষায় মহানবী (সা.)-এর জীবনী লিখতে চান আসিফ নজরুল *** ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা *** নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল, অতঃপর... *** পেজেশকিয়ানের ‘দুঃখপ্রকাশ’কে ‘ইরানের আত্মসমর্পণ’ বললেন ট্রাম্প *** এলএনজি সরবরাহ শুরু করেছে কাতার, বাংলাদেশের পথে ট্যাংকার: ব্লুমবার্গ

এবার ক্রিকেট দল কিনলেন বলি তারকারা সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২২ অপরাহ্ন, ২২শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি বিনোদনের আরেকটি মাধ্যম ক্রিকেটেও নিজেদের সংশ্লিষ্টতা বাড়াচ্ছেন বলি তারকারা। এ তালিকায় আগেই নাম লিখিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান ও বলিউড ডিভা প্রীতি জিনতা। আইপিএলের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনেছেন শাহরুখ। এবার তার সঙ্গে নাম লেখালেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।

জিম্বাবুয়েতে এই প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হতে চলেছে। নতুন এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘জিম অ্যাফ্রো টি১০’। সেই লিগেরই একটি দল কিনেছেন সঞ্জয়। তার দলের নাম হারারে হারিকেনস। মজার ব্যাপার হলো, মোট পাঁচটি টিম খেলবে এই লিগে। খেলা হবে মোট ৯ দিন।  

আরো পড়ুন: ‘নিয়ত’ নিয়ে এলেন বিদ্যা বালান

হারারে হারিকেনস ছাড়া বাকি দলগুলো হলো ডারবান কালান্দার্স, কেপটাউন স্যাম্প আর্মি, বুলাওয়ে ব্রেভস এবং জোবার্গ লায়নস। অর্থাৎ পাঁচটি দলের মধ্যে দক্ষিণ আফ্রিকার তিনটি শহরের দল রয়েছে। আগামী ২ জুলাই ক্রিকেটারদের ড্রাফ্‌ট হবে।

প্রথমবার ক্রিকেটের কোনো দল কিনে সঞ্জয় বলেন, “ভারতে ক্রিকেটকে ধর্মের মতো দেখা হয়। আমাদের দেশের অন্যতম বড় খেলা এটা। বিশ্বের বিভিন্ন কোণে এই খেলা যাতে ছড়িয়ে পড়ে সেটা দেখা আমাদের দায়িত্ব। ক্রিকেটে জিম্বাবুয়ের অনেক ইতিহাস রয়েছে। তার সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। সমর্থকদের নতুন আনন্দ উপহার দিতে চাই। আশা করি ‘জিম অ্যাফ্রো টি১০’ প্রতিযোগিতায় হারারে হারিকেনস ভালো খেলবে।”

আগামী ২০ জুলাই শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। চলবে ২৯ জুলাই পর্যন্ত। প্রতিটি ম্যাচই হবে হারারেতে। অ্যারিস গ্রুপের চেয়ারম্যান এবং সিইও সোহন রায়ের সঙ্গে যুগ্মভাবে হারারে হারিকেনস দলটি কিনেছেন সঞ্জয়।

এসি/ আইকেজে 


ক্রিকেট বলি তারকা সঞ্জয় দত্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250