শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

এবার দুর্নীতিতে নাম জড়াল অভিনেতা গোবিন্দর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রায় এক হাজার কোটি রুপির অনলাইন ‘পঞ্জি’ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বলিউড অভিনেতা গোবিন্দর। ভারতের ওড়িশার অর্থনৈতিক অপরাধদমন শাখা থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। 

সোলার টেকনো অ্যালায়েন্স নামের কোম্পানি ক্রিপ্টো কারেন্সির আড়ালে ভারতে এই ধরনের দুর্নীতির জাল বিস্তার করেছে। সেই কোম্পানির হয়ে কয়েকটি বিজ্ঞাপন করেন গোবিন্দ। বলিউড অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, প্রতারক ওই সংস্থার কার্যকলাপ সমর্থন করছেন তিনি।

ওড়িশার অর্থনৈতিক অপরাধদমন শাখার কর্মকর্তা জে এন পঙ্কজ জানান, শিগগিরই গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করা হবে। একটি টিম মুম্বাইতে যাবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য। 

তিনি বলেন, তদন্তের স্বার্থেই জিজ্ঞাসাবাদ করা হবে। গোবিন্দ এই ঘটনায় অভিযুক্ত বা সন্দেহভাজন নন। জিজ্ঞাসাবাদে যদি দেখা যায়, সোলার টেকনোর সঙ্গে গোবিন্দ বিজ্ঞাপনের চুক্তিতেই সীমাবদ্ধ ছিলেন, তাহলে তাঁকে সাক্ষী হিসেবে পেশ করা হবে।

অভিনেতার মুখপাত্র বলেন, গোবিন্দ এই ধরনের কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন। অর্ধসত্য খবর পেশ করা হচ্ছে। একটি এজেন্সির মাধ্যমে তিনি গোয়ার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। তবে সোলার টেকনোর সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। 

আর.এইচ / আই.কে.জে/

অভিনেতা গোবিন্দ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250