শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি *** সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি

এবার বলিউড মাতাবে তবীব ও গলিবয় রানার গান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৩ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

একটার পর একটা সফলতা যেন ডানা মেলে আসছে তবীব-রানার জীবনে। সবশেষ আনন্দের খবরটা নিজেই জানিয়েছেন তবীব মাহমুদ। তিনি বলেন, বলিউডের জন্য গান করেছেন তারা। গানটি নতুন ধাঁচে এরই মধ্যে প্রকাশ পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে।

ভারতের জনপ্রিয় ডিজনি হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘কালা’ নামের সিরিজ। সেখানে তবীব ও রানার গাওয়া ‘চাপ নাই’ শিরোনামের গানটি শোনা যাবে। দু’বছর আগে প্রকাশিত এই গানটি নিয়ে আগ্রহ প্রকাশ করে ‘কালা’ সিরিজের টিম।

তবীব মাহমুদ এ প্রসঙ্গে বলেন, ছয়মাস আগে সিরিজের প্রোডাকশন টিম তার সাথে যোগাযোগ করে। স্ক্রিপ্ট শোনার পর কিছু জায়গায় মিউজিক পরিবর্তন করে গানটি তাদের দেয়া হয়। বড় প্ল্যাটফর্মে নিজের গান প্রকাশ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন এই র‍্যাপার।

জানা যায়, গানটির জন্য প্রথমে পারিশ্রমিক নিতে রাজি হচ্ছিলেন না তবীব। পরবর্তীতে, জোর করে ৫০ হাজার রুপি তাকে সম্মানি দেয়া হয় বলে জানান তিনি।

আরো পড়ুন: ‘শুধু মমতাজ নয়, তার স্বামীও জেলে যাবেন’

সেপ্টেম্বরে মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলারধর্মী ‘কালা’ সিরিজ নির্মাণ করেছেন বিজয় নাম্বিয়ার। অভিনয় করেছেন অবিনাশ তিওয়ারি, রোহান বিনোদ মেহরা, নিভীতা পিথুরাজসহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০১৮ সালে পথশিশু রানাকে নিয়ে ‘আমি রানা গলিবয়, ঢাকাইয়া গলিবয়’ গানটি নির্মাণ করে আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তবীব মাহমুদ।

সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম নিয়ে র‍্যাপ ঘরানার গান করে জনপ্রিয় হয়ে ওঠেন দুজনে। ২০২১ সালে তাদের করা ‘চাপ নাই’ গানটি প্রকাশিত হয়।

এসি/ আই.কে.জে/




বলিউড ‘গলিবয়’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250