শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর

এবার বলিউড সিনেমায় হিরো আলম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বলিউড সিনেমায় পা রাখলেন হিরো আলম। নায়িকা বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। সিনেমা নাম ‘গ্যাংস্টার’। এই সিনেমায় অর্থ বিনিয়োগ করবেন বহুল বিতর্কিত আরাভ খান।

(২৮শে নভেম্বর) সকালে গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম।

তিনি বলেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। আমার সঙ্গে রাখি সাওয়ান্ত কাজ করবেন। ছবিটা প্রযোজনা করবেন আরাভ খান।

হিরো আলম বলেন, সিনেমাটি নির্বাচনের পর শুটিং শুরু হবে। এই সিনেমাটি বিদেশে শুটিং হবে। বিশেষ করে দুবাই শুটিং হবে। বাংলাদেশেসহ আরও বেশ কয়েকটি দেশে মুক্তি পাবে।

আরো পড়ুন : রাতের পোশাকে একমুহূর্তেই ঘুম কাড়লেন ঋতাভরী

হিরো আলমের একটি ভিডিওতে রাখি সাওয়ান্ত ও হিরো আলমকে একসঙ্গে দেখা যায়। যেখানে রাখি চিৎকার করে রাখি বলেন, দেখো সালমান ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি।

ওই ভিডিওতে আরাভ খান বলেন, আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাবো। যত টাকা লাগে আমি দেব। ভারত, দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে এর শুটিং হবে।

এদিকে বর্তমানে হিরো আলম সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। সেখানে আরাভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেন।

এস/ওআ

হিরো আলম বলিউডে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250