মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

বলিউড

এবার বাবা শাহরুখের ছবিতে অভিনয় করবেন সুহানা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৩

#

 ‘দ্য আর্চিজ’ দিয়ে বলিউড অভিষেকের অপেক্ষায় আছেন সুহানা খান। প্রথম ছবি মুক্তির আগেই এল শাহরুখকন্যার দ্বিতীয় ছবির খবর। তবে এবার বাবা শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের ছবিতে দেখা যাবে সুহানাকে। পিংকভিলার জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ মুক্তি পাবে নেটফ্লিক্সে।

তবে শাহরুখের প্রযোজিত সুহানার দ্বিতীয় ছবিটিতে ওটিটিতে নয়, মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করবেন ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

ছবিটির সঙ্গে যুক্ত একটি সূত্র পিংকভিলাকে জানিয়েছে, ‘পাঠান’ নির্মাণের সময় শাহরুখ খান ও সিদ্ধার্থ আনন্দের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়, অভিনেতার প্রযোজনা সংস্থার জন্য সিনেমা বানাতে রাজি হন সিদ্ধার্থ। 


সুহানা খান - ছবি: সংগৃহীত

এভাবেই ছবিটি চূড়ান্ত হয়। এখন চলছে নির্মাণের প্রাক্-প্রস্তুতি। রেড চিলিজের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে মারফিক্স পিকচার্স।

সূত্রটি আরও জানিয়েছে, রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখের নতুন ছবি ‘ডানকি’র কাজ পুরোপুরি শেষ হয়নি। 

ছবিটি শেষ হওয়ার পরই সুহানাকে নিয়ে ছবিটির শুটিং শুরু হবে। নিজের প্রযোজনা সংস্থা থেকে মেয়ের প্রথম ছবির সবকিছুই নিজেই দেখভাল করতে চান শাহরুখ। ছবিটিতে সুহানা ছাড়া আর কোন তারকাকে দেখা যাবে, তা জানানো হয়নি। ছবিটি নিয়ে প্রযোজনা সংস্থাটির আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

আরো পড়ুন: ঈদে হল বুকিংয়ে ‘প্রিয়তমা’র সেঞ্চুরি

এদিকে ‘দ্য আর্চিজ’ দিয়ে কেবল সুহানা নন, বলিউডে অভিষেক হতে যাচ্ছে একঝাঁক তারকাসন্তানের। তাঁদের মধ্যে আছেন অমিতাভ বচ্চনের নাতি আগস্টা নন্দা, শ্রীদেবী-বনি কাপুরের কন্যা খুশি কাপুর। এদিকে ছবি মুক্তির আগে সুহানা ও আগস্টা নন্দার প্রেমের গুজব রটেছে। তবে এ বিষয়ে তাঁরা কেউই মুখ খোলেননি।

এম/

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250