শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

এবার বিশ্বসুন্দরী প্রতিযোগিতা হবে ভারতে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩

#

সংগৃহীত

২৭ বছর পর বিশ্বসুন্দরী প্রতিযোগিতা, ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতে। গত ৮ জুন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারপার্সন ও সিইও মিস জুলিয়া মোর্লে এবং গত সালের বিশ্বসুন্দরী ক্যারোলিনা বিলাস্কার উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়।

নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা জানান, আগামী ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ৭১তম আসরটি। এর আগে ১৯৯৬ সালে শেষবার ভারতে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলো। 

আরো পড়ুন: বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চাকরি

সংবাদ সম্মেলনে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বসুন্দরী বেছে নেওয়ার পাশাপাশি জনহিতকর কাজের প্রচারণা চালানো তাদের উদ্দেশ্য। ১৩০ দেশ থেকে প্রতিযোগীরা অনুষ্ঠানে অংশ নেবেন।

এর আগে একাধিকবার এ খেতাব জিতে নিয়েছেন ভারতীয় সুন্দরীরা। তাদের মধ্যে রয়েছেন- রিটা ফারিয়া, ঐশ্বরিয়া রাই, প্রিয়াঙ্কা চোপড়া, যুক্তামুখি, মানসী চিলার প্রমুখ। সূত্র: দ্য নিউজম্যান

এসি/আইকেজে 



বিশ্বসুন্দরী ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250