শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’ *** নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ই ফেব্রুয়ারি *** ‘জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য’ *** বাংলাদেশকে নিয়ে বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না, বলছেন ব্রিটিশ এমপি রুপা হক *** জুরিদের গাজা-বিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ অরুন্ধতী রায়, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন *** এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান *** আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান *** তারেক রহমানের শপথে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি

এবার বিয়ে করতে চাইলেন মালাইকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৩ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বলিউড তারকা মালাইকা অরোরা ও আরবাজ খান ২০১৬ সালে দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন । আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকা মন দিয়েছিলেন অর্জুন কাপুরকে। সেই সম্পর্কেও লেগেছে ভাঙনের হাওয়া। অন্যদিকে, আরবাজও সদ্য বিয়ে করেছেন জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরা খানকে। এরইমধ্যে বিয়ের ইঙ্গিত দিলেন মালাইকা।

আরবাজের বিয়ের পর থেকেই বলিপাড়ায় মালাইকার বিয়ে নিয়ে নানান গুঞ্জন। এমনকী, নেটিজেনরাও বার বার মালাইকাকে বিয়ে করতে অনুরোধ করছেন। কিন্তু মালাইকা এ ব্যাপারে এতদিন পরিষ্কার করে কিছু জানাচ্ছিলেন না।

আরো পড়ুন: এবার ‘ফেলুদা’ যাচ্ছে বলিউডে

তবে এবার ফারহা খানের প্রশ্নে রীতিমতো অবাক করা উত্তর দিলেন তিনি। সম্প্রতি একটি হিন্দি নাচের রিয়্যালিটি শোর মঞ্চে মালাইকাকে বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন ফারহা খান। 

প্রথমে একটু ঘুরিয়ে প্রশ্ন করার জন্য বুঝতে পারেননি তিনি। তার পর অবশ্য উত্তর দেন, 'আমায় কেউ বিয়ের জন্য জিজ্ঞেস করলে, নিশ্চয়ই করব।' তবে এ ক্ষেত্রে অর্জুনের প্রসঙ্গ টানেননি মালাইকা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 এসি/ আই.কে.জে/

বিয়ে মালাইকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250