শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

এবার ভারতের জাতীয় ক্রাশের তকমা পেলেন এই নায়িকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী তৃপ্তি ডিমরি ‘অ্যানিম্যাল’ ছবিতে বিশেষ এক চরিত্রে অভিনয় করে রাতারাতি প্রচারের আলোতে চলে এসেছেন। এর আগে ‘লায়লা মজনু’, ‘বুলবুল’, ‘কলা’-র মতো ছবিতে কাজ করলেও ‘অ্যানিম্যাল’ তাকে দিয়েছে আকাশছোঁয়া পরিচিতি।  

সম্প্রতি সামাজিক মাধ্যমে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তার অনুরাগীর সংখ্যা। ইতোমধ্যে তিনি ভারতের জাতীয় ক্রাশের তকমা পেয়েছেন। সামাজিক মাধ্যমে তার অনুরাগী সংখ্যা ৬ লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৯ লাখে। এমন ঘটনা বেশ বিরল। স্বল্প সময়ের মধ্যে এমন জনপ্রিয়তা কেমন লাগছে তৃপ্তির?

আরো পড়ুন: ঐশ্বরিয়াকে ‘সুপারমম’ বললেন অভিষেক

সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃপ্তি অনুরাগী সংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে বলেন, আমার পরিবারের সকলে প্রতিদিন আমার অ্যাকাউন্টে নজর রেখেছে। ওরা প্রতিদিন আমাকে জিজ্ঞেস করে, ফলোয়ারের সংখ্যা কত? আমার খুব ভালোই লাগছে। মানুষ আমাকে ভালবাসছে। আশা করছি, এ ভাবেই আরও ভালবাসা পাব।

তৃপ্তি বলেন, ‘দর্শকের কাছ থেকে ভীষণ ভালবাসা পেয়েছি ও এখনও পাচ্ছি। আজকাল সারা দিন ধরে আমার ফোন বেজেই চলেছে। এত শুভেচ্ছাবার্তা পাচ্ছি মানুষের যে, সবাইকে উত্তর দিতে দিতে রাতের ঘুম উড়ে গেছে।’

এসি/ আই.কে.জে/


জাতীয় ক্রাশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250