শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’

এবার মেয়েদের জন্য মাদ্রাসা গড়তে চান অ্যানি খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৩

#

২০২০ সালের মার্চে অভিনয় জগতকে বিদায় জানানোর পর অ্যানি খান ব্যবসার প্রতি আগ্রহী হয়ে ওঠেন।

এরপর থেকেই তাকে আর অভিনয়ে দেখা যায়নি। পোশাকেও এনেছেন পরিবর্তন। পরেন বোরকা ও হিজাব। অনলাইনেই তার ব্যবসার কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা। পাশাপাশি তিনি ধর্ম-কর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সামাজিক বিভিন্ন কার্যক্রমেও জড়িয়েছেন নিজেকে।

রমজানে গরিব ও অসহায়দের জন্য ইফতারের আয়োজন করা, বিধবার ঘর বানিয়ে দেওয়াসহ দরিদ্র মানুষকে নানাভাবে সহযোগিতা করছেন তিনি।

তার এসব মহতি উদ্যোগ ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেক অনুরাগী আর্থিকভাবে সহযোগিতা করে অ্যানি খানের উদ্যোগের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করছেন।

আরো পড়ুন: আমার পোস্ট পড়ে অনেকেই নামাজ ধরেছেন: প্রিয়াংকা

এরই ধারাবাহিকতায় এবার মেয়েদের জন্য মাদ্রাসা করার পরিকল্পনা করেছেন সাবেক এই অভিনেত্রী। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

অ্যানি খান বলেন, একটা মহিলা মাদ্রাসা করতে চাচ্ছি। আল্লাহ চাইলে এবং আপনাদের সহযোগিতা পেলে কাজটা হাতে নেব। এ বিষয়ে অনুরাগীদের কাছে পরামর্শও চেয়েছেন তিনি।

ভক্তরা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। মোহাম্মদ আব্দুস সবুর নামে একজন লিখেছেন, ইনশাআল্লাহ, শুরু করে দেন। দোয়া ও শুভকামনা রইল।

এসি/  আই.কে.জে



মাদ্রাসা অ্যানি খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250