শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

এবার যুদ্ধবিরতির ডাক দিয়ে পথে নামলেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুললেন হলিউড-বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এরইমধ্যে হলিউড-বলিউডের অনেককেই ফিলিস্তিনের সমর্থনে কথা বলতে দেখা গেছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন প্রিয়াঙ্কা। 

দু-পক্ষের যুদ্ধের মধ্যে আটকেপড়া ফিলিস্তিনি শিশুদের সমর্থনে সোমবার বিশেষ বার্তা দিলেন বলিউডের এই তারকা। এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের অনুরোধ জানিয়ে একটি পোস্ট তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। যা মুহূর্তেই ভাইরাল।

আরো পড়ুন: জায়েদের ডিগবাজি বাদুড় নাচ, বললেন সোহেল রানা

উল্লেখ্য, এরইমধ্যে ইসরায়েল ও হামাসের একে অপরের উদ্দেশ্যে লাগাতার বোমাবর্ষণ ও গোলাবারুদের মধ্যে হাজার হাজার নাবালক-নাবালিকা নিহত হয়েছে। চাপা পড়েছে ধ্বংসস্তূপে। যা নিয়ে জাতিসংঘ বারবার উদ্বেগ প্রকাশ করেছে। এবার সেই জাতিসংঘের একজন প্রতিনিধি হিসেবেই যুদ্ধ বিরতির অনুরোধ করলেন প্রিয়াঙ্কা চোপড়া।

তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে যে পোস্টটি শেয়ার করেছেন সেটা ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর ক্যাথরিন রাসেলের একটি উদ্ধৃতি। যেখানে লেখা, ‘শিশুদের জন্য মানবিকভাবে যুদ্ধবিরতি প্রয়োজন।’ তবে শুধু সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েই নিজের দায়বদ্ধতা থেকে সরে আসেননি প্রিয়াঙ্কা, যুদ্ধবিরতির ডাক দিয়ে পথেও নেমেছেন তিনি। 

সম্প্রতি রিচার্ড গিয়ার, হাসান মিনহাজ, গিগি ও বেলা হাদিদের মত অনেক সেলিব্রেটি যুদ্ধ বন্ধের দাবিতে পথে নামেন। যেখানে তাদের সঙ্গে সামিল হন প্রিয়াঙ্কাও।

এসি/ আই. কে. জে/ 




প্রিয়াঙ্কা চোপড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250