রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি

এবার সজল ও তিশার চার হাত এক হচ্ছে!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আমেরিকায় নানান খুনসুটির ৯ মিনিট ২৭ সেকেন্ডের ভিডিওটি  সজল নিজেই তার ফেসবুকে শেয়ার করেন। সজলের ফেসবুক পোস্ট দেখে ঠিক একদিন পর নিজের ফেসবুক পেজেও ওই ভিডিওটি শেয়ার করেন তিশা। মূলত  অভিনেত্রী তানজিন তিশা ও অভিনেতা আব্দুন নূর সজলের আমেরিকায় অবকাশ যাপনের  ভিডিও এটি।

 নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এ ভিডিও, শেয়ার করেন নেটিজেনরাও। সজল-তিশার এমন ভিডিওতে নেটিজেনরা মিলিয়েছেন দুইয়ে দুইয়ে চার।

অনেক নেটিজেনই তাদের ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে বলেছেন ‘পারফেক্ট জুটি’। আগামী দিনের শুভ কামনাও জানিয়েছেন অনেকে।

আরো পড়ুন: অনুরাগীদের প্রশংসায় মুগ্ধ ক্যাটরিনা

এদিকে সজল-তিশার ভিডিও দেখে অভিনেতা মুশফিক আর ফারহানের নাম নিতেও ভুল করছেন না। একজন লিখেছেন, নতুন কিছু শুনবো আশা করি।

আরেকজন লিখেছেন, ফারহান শেষ, সজল শুরু। সেলিব্রেটিদের বিয়ের মৌসুম চলায় অনেক নেটিজেনই এ দুই তারকার বিয়ের খবরও জানতে চেয়েছেন। যদিও এ বিষয়ে কোনো মন্তব্যই করেননি সজল ও তিশা।

এসি/ আই.কে.জে/


সজল-তিশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250