শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

এবার সালমান খানের সঙ্গে একই পর্দায় নীল ছবির মিয়া খলিফা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৬ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

এবার ভারতীয় ওটিটির পর্দায় আসছেন নীল ছবির দুনিয়ার চর্চিত নায়িকা মিয়া খলিফা। তার সঙ্গে থাকছেন বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান।

আগামী ১৭ জুন থেকে শুরু হতে চলেছে ‘বিগ বস ওটিটি’-র দ্বিতীয় সিজন। সূত্রের খবর, সেখানেই দেখা যাবে মিয়া খলিফাকে। এতে অংশ নেওয়ার জন্য প্রস্তাব পেয়েছেন মিয়া। ওয়াইল্ড কার্ড এন্টি হিসেবে আত্মপ্রকাশ করবেন নায়িকা। ভারতীয় কোনো প্ল্যাটফর্মে এই প্রথম ধরা দিচ্ছেন তিনি।

আরো পড়ুন: প্রথমবার ওটিটিতে সালমানের বিগ বস, পর্দা উঠছে আজ

গত বছর থেকে ‘ভুট’ অ্যাপের পর্দায় দেখা যাচ্ছে জনপ্রিয় রিয়্যালিটি শোয় ‘বিগ বস ওটিটি’র। এর আগে, সিজনে ‘বিগ বস ওটিটি’-র সঞ্চালক ছিলেন কর্ণ জোহর। তবে এবার সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সালমান খান।

জনপ্রিয় এই শো-তে বরাবরই ব্যক্তিগত জীবনে বিতর্কিত ব্যক্তিত্বরাই অগ্রাধিকার পেয়েছেন। এ বছরের প্রতিযোগী তালিকায় মিয়া খলিফা ছাড়াও রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী আলিয়া সিদ্দিকি।

এর আগে, সানি লিওন পর্নজগৎ থেকে বিগ বসের ঘরে পা রাখেন। সেখান থেকেই বলিউডে সুযোগ হয় তার। এবার মিয়া খলিফার ক্ষেত্রেও তেমন কিছু হয় কি না, সেটাই দেখার অপেক্ষা।

এসি/আইকেজে 



সালমান খান.মিয়া খলিফা!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250