মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

এবার সালাহর রেকর্ড ভাঙলেন হলান্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

আর্লিং হলান্ড আরেকটি রেকর্ড ভেঙেছেন! এটা অবশ্য নতুন কিছু নয়। প্রতি ম্যাচেই হলান্ড কোনো না কোনো রেকর্ড ভাঙছেনই। এবার ভাঙলেন ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। যে রেকর্ডটি এত দিন এককভাবে দখলে ছিল লিভারপুল তারকা মোহাম্মদ সালাহর।

আর্সেনালকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার দারুণ খেলেছেন হলান্ড। এদিন ম্যাচের শুরুতেই কেভিন ডি ব্রুইনার গোলে অ্যাসিস্ট করেন এ নরওয়েজীয় তারকা। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে ডি ব্রুইনার দ্বিতীয় গোলটিতেও ছিল হলান্ডের অ্যাসিস্ট। ম্যাচের যোগ করা সময়ে আর্সেনালের হয়ে চতুর্থ গোলটি নিজেই করেন হলান্ড।

আর এই গোলের মধ্য দিয়ে গড়েছেন নতুন মাইলফলকও। এটি ছিল চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে হলান্ডের ৩৩তম গোল। ৩৮ ম্যাচের মৌসুমে এর আগে রেকর্ডটি ছিল সালাহর। ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের হয়ে অভিষেকেই ৩২ গোল করে রেকর্ডটি গড়েছিলেন এই ফরোয়ার্ড। এর পর থেকে রেকর্ডটি সালাহর দখলেই ছিল, যা গতকাল রাতে ভেঙে দিয়েছেন হলান্ড।

সালাহর আগে রেকর্ডটি সম্মিলিতভাবে নিজেদের দখলে রেখেছিলেন অ্যালেন শিয়ারার, ক্রিস্টিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেজ। তিনজনই গোল করেছিলেন ৩১টি করে। ইয়ুর্গেন ক্লপের অধীনে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে রেকর্ডটি এককভাবে নিজের দখলে নিয়েছিলেন মিসরীয় তারকা, যা এবার ভাঙলেন হলান্ড। তাও আবার ৭ ম্যাচ হাতে রেখে। ৩৮ ম্যাচ শেষে হলান্ড কোথায় গিয়ে থামেন, সেটাই এখন দেখার অপেক্ষা।

প্রিমিয়ার লিগের শুরু থেকেই হলান্ড ছিলেন অপ্রতিরোধ্য। প্রথম ১৩ ম্যাচে করেছিলেন ১৮ গোল। যেখানে ক্রিস্টাল প্যালেস, নটিংহাম ফরেস্ট ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হ্যাটট্রিকও করেছিলেন এ স্ট্রাইকার। 

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (২৭ এপ্রিল ২০২৩)

মাঝের কয়েক ম্যাচে গোলখরায় ভুগলে গোলের হার কিছুটা কমেও আসে। তবে মৌসুমের শেষ ভাগে আবার সেরা ছন্দে দেখা যাচ্ছে তাঁকে। সবশেষ ৮ ম্যাচে হলান্ড করেছেন ৮ গোল। আর সব মিলিয়ে এ মৌসুমের তাঁর গোলসংখ্যা এখন ৪৯, যা কিনা প্রিমিয়ার লিগের কোনো খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ। এই রেকর্ড নিজের করার পথে হলান্ড ভেঙেছেন রুদ ফন নিস্টল রয় ও সালাহর ৪৪ গোলের রেকর্ড।

এ মৌসুমে এখন পর্যন্ত সব মিলিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫৭ গোলে অবদান রেখেছেন হলান্ড। যেখানে ৪৩ ম্যাচে ৪৯ গোলের সঙ্গে আছে ৮টি অ্যাসিস্টও, যা কিনা ইউরোপের শীর্ষ ৫ লিগে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে ১৫ গোল বেশি।

এম/


 

সালাহ রেকর্ড .হলান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250