বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন চিত্রনায়িকা মাহি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৬ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জন্য এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চান ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহি। তিনি বলেন, সোমবার দুপুরে রাজশাহী-১ আসনে নির্বাচনের জন্য তানোরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

তবে শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না এ বিষয়ে পরে বিস্তারিত জানাবেন বলেও জানান তিনি।

নায়িকা মাহি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন করার স্বার্থে মনোনয়ন ফরম উত্তোলন করেছি। অন্য কেউ যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচনে অংশ নেব। নৌকার বাইরে নয় নৌকার কর্মী হিসেবেই নির্বাচনে অংশ নেব।

আরো পড়ুন: স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন শাকিল খান

এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রার্থী হওয়ার জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনেছিলেন তিনি। তবে আসনটিতে মনোনয়ন পেয়েছেন এ আসনের বর্তমান সংসদ সদস্য জিয়াউর রহমান। 

এদিকে গত কয়েক বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় বড়পর্দার এই নায়িকা। অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করছেন।

এসি/ আই.কে.জে/


স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250