শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

এবার হৃতিক-দীপিকার সঙ্গে কোমর দোলালেন নেটিজেনরা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৬ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

অ্যাকশনে ভরপুর ‘ফাইটার’ সিনেমার টিজারে ব্যাপক মুগ্ধ হয়েছিলেন সিনেমাপ্রেমীরা। সেই রেশ না কাটতেই প্রকাশ্যে এলো সিনেমাটির প্রথম গান‘শের খুল গায়ে’। ইউটিউবে মুক্তি পাওয়া গানটি দেখা হয়েছে দুই কোটি ১০ লাখ বারেরও বেশি।

পার্টি মেজাজে এ গানের তালে হৃতিক-দীপিকার নাচে মজলেন নেটিজেনরা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কুমারের লেখা ‘শের খুল গায়ে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশাল-শেখর, বেনি দয়াল ও শিল্পা রাও। সেই সঙ্গে গানটির সংগীত আয়োজনও করেছেন বিশাল শেখর।

আরো পড়ুন: পুলিশকে গান শুনিয়ে থানা থেকে ছাড়া পেলেন পৌষালী!

প্রকাশিত গানের ভিডিওতে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোনের সঙ্গে করণ সিং গ্রোভারকেও দেখা গেছে। নাইট ক্লাবের আবগে তৈরি করা গানটিতে আরও রয়েছেন অনিল কাপুর।

হৃতিক-দীপিকা অভিনীত ‘ফাইটার’ সিনেমাটি প্রযোজনা করেছে ‘ভায়াকম ১৮ মোশন পিকচার্স’। যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্ধার্থ আনন্দ এবং সাবেক সেনা অফিসার রমন চিব।

সিনেমাটির গুরুত্বপূর্ণ দুই চরিত্রে দেখা যাবে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কে। আর এই সিনেমার মাধ্যমেই প্রথমবার জুটি বাঁধলেন হৃতিক-দীপিকা।

এসি/  আই.কে.জে

হৃতিক-দীপিকা নেটিজেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250