বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

এবারের জন্মদিন একটু অন্যভাবে পালন করলেন নুসরাত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

সোমবার ছিল অভিনেত্রী নুসরাত জাহানের জন্মদিন। বিশেষ দিনটি একটু অন্যভাবে পালন করলেন অভিনেত্রী। তার জন্মদিনেই প্রকাশ্যে এলো ‘মেন্টাল’ ছবির ট্রেলার। নিজেদের প্রযোজনা সংস্থার অধীনে এটাই যশ এবং নুসরাতের প্রথম ছবি। 

নুসরাত বলেন, ‘জন্মদিনে ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। এটা আমার জন্য একটা দারুণ উপহার। অনেকেই ফোন করে ট্রেলারের প্রশংসা করেছেন। ভালো লাগছে।’ ছবির ট্রেলারে যশের অ্যাকশন অবতার ধরা পড়েছে।

পুলিশ অফিসারের চরিত্রে অভিনেতাকে দুষ্টের দমন করতেই দেখা যাচ্ছে। নিজের অভিযানে তার সঙ্গে রয়েছেন নুসরাত। জন্মদিনে দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে বই-খাতা এবং চকোলেট বিতরণ করেন অভিনেত্রী। তাদের উপস্থিতিতেই কেক কেটে জন্মদিন পালন করেন নুসরাত।

তবে নিজের লোকসভা কেন্দ্র ছাড়া আলাদা করে জন্মদিন উপলক্ষে কোনো পরিকল্পনা করেননি বলেই জানালেন নুসরাত। তিনি বলেন, ‘আমরা সত্যিই আলাদা করে কিছু পরিকল্পনা করিনি। কারণ এখন আমরা ‘মেন্টাল’-নিয়ে ব্যস্ত।’ 

যশের বক্তব্যেও একই সুর। অভিনেতা বলেন, ‘এবার আমরা এতটাই ব্যস্ত যে, উদযাপনের সমস্ত পরিকল্পনা বাঁচিয়ে রেখেছি। ইতোমধ্যেই ছবির প্রচারে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। প্রথম প্রযোজনা বলেই কোনো রকম ফাঁক রাখতে চাইছি না। আগে ছবি মুক্তি পাক, তার পর সকলে মিলে ভালো সময় কাটানো যাবে।’

আরো পড়ুন: নয়নতারার সিনেমার বিরুদ্ধে এফআইআর দায়ের

কাজের মধ্যে জন্মদিন কাটল বলে নুসরাতের কিন্তু কোনো রকম অভিযোগ নেই। কারণ তিনি মনে করেন, তিনি আর যশ, দু’জনে মিলে একটা ভালো ছবি দর্শকদের উপহার দেওয়ার জন্য পরিশ্রম করছেন। 

নুসরাত বলেন, ‘একটু অন্যরকমভাবে দিনটা কাটালাম। ছবির ট্রেলার মানুষের পছন্দ হয়েছে। এর পর জন্মদিনের পার্টি পিছিয়ে দেওয়াই যায়। এখন শুধুই এই ছবিটার মুক্তির দিকে মন দিতে চাই।’

এসি/ আই. কে. জে/ 


জন্মদিন নুসরাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250