মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

এমএলএস অভিষেকেও দুর্দান্ত গোল মেসির

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

১৪ মে মেজর লিগ সকারে (এমএলএস) সবশেষ জয় পেয়েছিল ইন্টার মায়ামি। সেই ম্যাচের পর টানা ১১ ম্যাচ জয়হীন ছিল ক্লাবটি। এরপর জুলাইয়ে লিওনেল মেসি পিএসজি ছেড়ে যোগ দেন ক্লাবটিতে। মেসি আসার পর ইন্টার মায়ামি আরও ৮ ম্যাচ খেললেও এর কোনোটিই লিগে ছিল না। এ দিকে টানা ম্যাচ খেলছে লিওনেল মেসি। কোচ জেরার্ডো মার্টিনো সেই বিশ্রামটা দিতে চেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে। কিন্তু চাইলেই কি দর্শক আগ্রহ উপেক্ষা করে মেসিকে একেবারে বসিয়ে রাখা সম্ভব?

আর্জেন্টাইন কোচ সেটা পারলেন না। ম্যাচের ৬০ মিনিটে বদলি হিসেবে নামালেন মেসিকে। শেষ পর্যন্ত মেজর লিগ সকারের (এমএলএস) তলানিতে থাকা দলের জয়ে দুর্দান্ত এক গোল উপহার দিয়েই মাঠ ছাড়লেন সাতবারের ব্যালন ডি'অরজয়ী তারকা।

শনিবার (২৬ আগস্ট) রাতে এমএলএসে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে ইন্টার মিয়ামি। ডেভিড গোমেজের গোলে এগিয়ে যাওয়ার পর বদলি হিসেবে নেমে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এ নিয়ে মিয়ামি জার্সিতে ৯ ম্যাচে ১১ গোল করলেন তিনি। 

নিউইয়র্কের মাঠে মেসিবিহীন ইন্টার মিয়ামির শুরুটা ভালো ছিল না। বলের দখলে এগিয়ে থাকলেও সুযোগ তৈরি করতে ব্যর্থ হচ্ছিল তারা। অবশেষে ৩৭ মিনিটে ডেডলক ভাঙেন গোমেজ। নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে দলকে লিড এনে দেন এই প্যারাগুয়েন মিডফিল্ডার।

মিয়ামি এগিয়ে ছিল। কিন্তু রেড বুলও আক্রমণ করে যাচ্ছিল। যে কোনো সময় লিড হাতছাড়া হয়ে যেতে পারে, সেই শঙ্কা থেকেই বোধ হয় ম্যাচের ৬০ মিনিটে লিওনার্দো কাম্পানাকে তুলে নিয়ে মেসিকে মাঠে নামান কোচ। মেসির সঙ্গে এ সময় মাঠে নামেন সার্জিও বুসকেটসও।

মাঠে নেমে দারুণ কিছু সুযোগ তৈরি করেন মেসি। ৮৭ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে বিপজ্জনক জায়গায় ফ্রি কিকও আদায় করে নেন। যদিও মেসির ফ্রি কিক প্রতিপক্ষের রক্ষণ দেয়ালে বাধা পেয়ে ফিরে আসে। তবে এর দুই মিনিট পরই চোখে লেগে থাকার মতো এক গোল করেন মেসি।

আর.এইচ 

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250