শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

এমবাপ্পে পিএসজির বার্ষিক মিডিয়া দিবস থেকে বাদ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রায় প্রতিদিনই শীতল থেকে শীতলতর হচ্ছে কিলিয়ান এমবাপ্পে পিএসজি সম্পর্ক। আগামীকাল শুরু হতে যাওয়া মৌসুমের পর পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না এমবাপ্পে এমন চিঠি দেওয়ার পর থেকে তাঁকে নিয়ে কঠোর থেকে কঠোরতর সিদ্ধান্ত নিচ্ছে প্যারিসের দলটি।

মৌসুম শুরুর আগে এই মিডিয়া দিবস ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র ক্লাবগুলোর জন্য ঐতিহ্যবাহী একটা দিন। মিডিয়া দিবসে প্রতিটি দলের মূল স্কোয়াডের ছবি তোলা হয়, যেটা পুরো মৌসুমের জন্য দলগুলো এবং লিগ কর্তৃপক্ষ ব্যবহার করে থাকে।

এলএফপির এই আয়োজনে ১৮টি দলের সব পেশাদার ফুটবলারকেই নিমন্ত্রণ করা হয়েছিল। শুধু এমবাপ্পেই বাদ পড়েছেন। এ সিদ্ধান্ত নিয়ে পিএসজি পরিষ্কার করে দিয়েছে যে এমবাপ্পেকে আগামী মৌসুমের পরিকল্পনায় রাখেনি পিএসজি। এখন তিনি শেষ পর্যন্ত কবে পিএসজি ছাড়েন আর কোথায় যান, সেটা দেখারই অপেক্ষায় সবাই।

আর.এইচ/আইকেজে 

এমবাপ্পে পিএসজির বার্ষিক মিডিয়া দিবস থেকে বাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250