মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

এমবাপ্পের নতুন ঠিকানা রিয়াল!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

কিলিয়ান এমবাপ্পে

অবশেষে সমাপ্তি আসতে যাচ্ছে পিএসজির কিলিয়ান এমবাপ্পের দলবদলের ‘নাটকের’। ফ্রান্স ছেড়ে ফের স্পেনে পাড়ি জমাতে যাচ্ছেন তিনি। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ফরাসি এই তারকাকে দলে টানার প্রস্তুতি শুরু করেছে। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম বিল্ড তাদের এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

পত্রিকাটির করা প্রতিবেদন অনুযায়ী, এমবাপ্পের জন্য পিএসজির কাছে প্রস্তাবনা পাঠাচ্ছে রিয়াল। জানা গেছে ফরাসি এই তারকার জন্য লস ব্লাঙ্কোসরা ১২ কোটি ইউরো দিতেও প্রস্তুত রয়েছে।

২০২৪ সালের জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা রয়েছে এমবাপ্পের। কিন্তু লিওনেল মেসি পিএসজি ছাড়ার পর থেকেই গুঞ্জন ওঠে এমবাপ্পের ফ্রান্স ছাড়ার। ফরাসী এই তারকা নিজেও নিশ্চিত করেছেন চুক্তি নবায়ন তিনি করতে ইচ্ছুক নন।

এমবাপ্পের এমন সিদ্ধান্তে পিএসজি রীতিমতো উঠে পড়ে লাগে চুক্তি শেষ হওয়ার আগেই এমবাপ্পেকে বিক্রি করার জন্য। কেননা চুক্তি শেষ হওয়ার আগে তারকা এই ফুটবলারকে বিক্রি করতে পারলে বড় অঙ্কের অর্থ পাবে পিএসজি।

তবে ফরাসি এই স্ট্রাইকারও সাফ জানিয়ে দেন চুক্তি শেষ হওয়ার আগে তিনি ক্লাব ছাড়ছেন না। কেননা চুক্তি শেষ হওয়ার আগে ক্লাব ছাড়লে তিনি পাবেন না কোনো বোনাস। 

অপরদিকে রিয়ালও ফ্রি এজেন্টে এমবাপ্পেকে দলে ভেড়াতে চাইছে। সব কিছু মিলিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে এমবাপ্পের দলবদল।

এসকে/ 


পিএসজি কিলিয়ান এমবাপ্পে রয়িাল মাদ্রিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250