শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৬ পূর্বাহ্ন, ২রা অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হবে আজ সোমবার (২ অক্টোবর)।

এদিন দুপুর আড়াইটায় নতুন দাম ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (১ অক্টোবর) বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত অক্টোবর ২০২৩ মাসের সৌদি সিপি (কন্টাক্ট প্রাইস) অনুযায়ী অক্টোবর ২০২৩ মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ ২ অক্টোবর রোববার দুপুর আড়াইটায় কারওয়ান বাজারস্থ কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে ঘোষণা করা হবে।

একইসঙ্গে, অক্টোবর ২০২৩ মাসের ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্যহার সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে।

ওআ/

এলপিজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250