শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

এশিয়ান স্কুল দাবায় স্বর্ণপদক বাংলাদেশের খুশবুর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৩

#

ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু - ছবি: সংগৃহীত

উজবেকিস্তানের তাসখন্দ শহরে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপের বালিকা অনূর্ধ্ব-১১ গ্রুপে বাংলাদেশের ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু স্বর্ণপদক লাভ করেছে। 

বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে কাজাখস্তানের আবিলাইকজি বিবিসারার সঙ্গে টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক পান। গতকাল নবম বা শেষ রাউন্ডের খেলায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু উজবেকিস্তানের জিকমাতখোনোভা মোখিনুরের সঙ্গে ড্র করেন। 

এ ইভেন্টে ভারত, কাজাকস্তান, রাশিয়া, উজবেকস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, শ্রীলঙ্কা ও উজবেকিস্তানের ২২ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। 

আরো পড়ুন: নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় পর্দা উঠছে আজ

মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু স্বর্ণ, কাজাখস্তানের আবিলাইকজি বিবিসারা রৌপ্য এবং কিরগিজিস্তানের তুরসুনালিয়েভা নুরিলিনা ব্রোঞ্জপদক পান।

এম/


বাংলাদেশ দাবা স্কুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250