মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ঐতিহ্য ধরে রাখতে জমি বিক্রি করে ঘোড়া কিনলেন ফরিদ চৌধুরী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের ফরিদ চৌধুরী চার শতক জমি বিক্রি করে দাদার ঐতিহ্য ধরে রাখার জন্য শখের ঘোড়া কিনে এলাকায় চাঞ্চল্যের জন্ম দিয়েছেন।

তার এই শখের ঘোড়া কেনার খবর সবার মুখে মুখে সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই খবরটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। শখের তোলা আশি টাকা প্রবাদের বাস্তব রূপ দিলেন ফতেপুরের এই ফরিদ চৌধুরী।

আজ থেকে দুই বছর আগে পার্শ্ববর্তী আটপাড়া উপজেলার এক ব্যক্তির কাছ থেকে ৪ শতক নিজের জমি বিক্রি করে এই ঘোড়াটি নিয়ে আসেন ফরিদ চৌধুরী।

শৈশবে তিনি তার দাদাকে ঘোড়া দিয়ে জমিদারির খাজনা আদায় করতে দেখেছেন। তারপর হঠাৎ করে সেই স্মৃতি মনে পড়ে যায় তার। পরে তিনি জমি বিক্রি করে সেই শখ পূরণ করেন।

আরো পড়ুন: প্রেমের টানে কিশোরগঞ্জে মালয়েশিয়ান তরুণী

ফরিদ চৌধুরীর ঘোড়া কেনার পর থেকেই এখন এই ঘোড়া নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তিনি যখন এই ঘোড়ায় চড়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান তখন মানুষ দেখতে ভিড় জমায়। এলাকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে।

ফরিদ চৌধুরী ফতেপুর ইউনিয়নের ইউপি সদস্যও ছিলেন। তার এই ঘোড়া কেনার খবরে সাবেক সহকর্মীসহ ইউপি চেয়ারম্যানও বেশ খুশি। ঘটনাটি ইউনিয়নে আলোচনার সৃষ্টি করেছে বলেও জানানলেন ইউপি চেয়ারম্যান।

ফতেপুর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার তালুকদার বলেন, শখ আর প্রবল ইচ্ছেশক্তি থাকলেই তা পূরণ করা সম্ভব তার উদাহরণ মদনের এই ফরিদ চৌধুরী।

এসি/ আই. কে. জে/ 

ঘোড়া ফরিদ চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250