বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি?

ওজন কমাতে ভূমিকা রাখে ডিটক্স ওয়াটার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ওজন কমানোর জন্য আজকাল নানা পদ্ধতি অবলম্বন করে থাকেন সবাই। তার মধ্যে `ডিটক্স ওয়াটার' অন্যতম। নানারকম ফল, সবজি অথবা ভেষজ একসঙ্গে টুকরা করে কেটে পানিতে মিশিয়ে ১০-১২ ঘণ্টা ভিজিয়ে রাখা হয়। এই ভিজিয়ে রাখা পানীয়কে ডিটক্স ওয়াটার বলে। এটি শরীরের ক্ষতিকর উপাদান বের করে দিয়ে ওজন কমাতে দারুণভাবে কাজ করে। 

ওজন বেড়ে গেলে অনেকেই দীর্ঘসময় না খেয়ে থাকেন, এটি একদম ঠিক নয়। এতে নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে। ওজন বাড়লেও নিয়ম মেনে পরিমাণমতো খেতে হবে। সঙ্গে শরীরচর্চাও করতে হবে। ওজন কমাতে হলে সবার আগে শরীরের ক্ষতিকর উপাদান দূর করতে হবে।

কারণ শরীরে থাকা ক্ষতিকর উপাদানগুলোর কারণেও অনেকসময় ওজন বেড়ে যায়। এসব ক্ষতিকর উপাদান দূর করতে ডিটক্স ওয়াটার খুবই কার্যকর। চলুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করা যায় এই পানীয়—

আরো পড়ুন: ক্লান্তি বাড়াবে যে ৩ খাবার


যা যা লাগবে

পানি ১ লিটার

আদাকুচি ২ চা চামচ

১ টি শসা (কুচি করে) 

দারচিনি ২ ইঞ্চি

তুলসীপাতা ৩-৪টি

লেবুর রস ১ টি

মধু ২ চা চামচ

পানিতে সবগুলো উপকরণ দিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। সকালে এই পানি ছেঁকে নিন। ছেঁকে নেওয়া পুরো পানি পান করতে হবে। সপ্তাহে অন্তত ৩-৪ দিন ডিটক্স ওয়াটার খেলে শরীরের ক্ষতিকর উপাদানগুলো দূর হয়ে যাবে। রোগবালাই কমে যাবে। ডিটক্স ওয়াটার অন্তত ৬ মাস খেতে হবে। এর ফলে দেখবেন ধীরে ধীরে ওজন নিয়ন্ত্রণে চলে আসবে।

এসি/ আই.কে.জে/


ডিটক্স ওয়াটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250