বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

ওমরাহ হজ করতে সৌদি গেলেন ডিবিপ্রধান হারুন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরব গেলেন।

বুধবার (১৬ আগস্ট) সকালে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

তিনি এক ফেসবুক পোস্ট লিখেছেন, প্রিয় নগরবাসী, আসসালামু আলাইকুম। আজ ১৬ আগস্ট সকালে পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওয়ানা করেছি। আমি যেন সহিসালামতে ওমরাহ পালন করে আপনাদের মাঝে ফিরে আসতে পারি সেই দোয়া চাই। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিন।

হারুন অর রশীদ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল হাসেম ও মা জহুরা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স, এমএসএস, এলএলবি (জাবি) থেকে শিক্ষাজীবন শেষ করেন তিনি।

গত বছরের ১৩ জুলাই ডিএমপি কমিশনার সই করা এক অফিস আদেশে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের উত্তর ও সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে ডিবিপ্রধানের দায়িত্ব দেওয়া হয়।

এর আগে ১১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে হারুনসহ ৩২ জন পুলিশ কর্মকর্তা পদোন্নতি পান। তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি), গাজীপুর ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন হারুন।

আর.এইচ

ডিবিপ্রধান হারুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250