শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

ওয়েস্টার্ন লুকে জয়ায় মুগ্ধ দর্শক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩০ পূর্বাহ্ন, ৬ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।  অভিনয়ের পাশাপাশি জয়ার রূপ-গুণ মুগ্ধতা ছড়ায় অনুরাগীদের মাঝে। নানা সময়ে নানানভাবে ধরা দেন ক্যামেরায়। কখনো দেশি সাজে একবারে আটপৌরে বা শহুরে গেটআপে, কখনো বা পশ্চিমা ঢংয়ে দেখা যায় তাকে। তবে যে সাজেই আসুক না কেন, জয়ায় মুগ্ধ দর্শক। বয়স ছাপিয়ে সৌন্দর্যের দ্যুতি যেন ঠিকরে পড়ে। 

এবার দুটি ওয়েস্টার্ন লুকে ক্যামেরার সামনে হাজির হলেন অভিনেত্রী। সম্প্রতি কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ সিনেমায় কাজ করেছেন জয়া। যেখানে তার সঙ্গে আরও অভিনয় করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যের মতো তারকারা।

সিনেমা ঘিরেই কলকাতায় ব্যস্ত সময় পার করছেন এই তারকা। সেখানেই বিভিন্ন ফটোশুটেও অংশ নিচ্ছেন তিনি। সেইসব ছবি ভক্তদের মাঝে শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

‘দশম অবতার’-এর এক ইভেন্টে ওয়েস্টার্ন লুকে হাজির হয়েছিলেন জয়া। কালো পোষাকের সঙ্গে অভিনেত্রীর ডার্ক রেড লিপস্টিক নজর কেড়েছে ভক্তদের। সকলেই তার রূপের প্রশংসা করেছেন। 

আরো পড়ুন: আমার শত্রুদের জন্য সবসময় আল্লাহর কাছে হেদায়েত চেয়েছি : মাহি

কারো মন্তব্য, ‘স্বপ্নের ক্রাশ’। কেউ লিখেছেন, ‘ছোট থেকেই পছন্দ’। কেউ আবার বলছেন, ‘জয়ার বয়স যেন থমকে গেছে’। 

এর আগে হলুদ রঙের এক পোশাকে খোলামেলা রূপে ধরা দেন জয়া। সেখানে অনেকেই প্রশ্ন করেন, অভিনেত্রীর ড্রেস সেন্স নিয়ে। কেউ জিজ্ঞেস করেন, জয়ার পরিহিত এই পোশাকের নাম কী?

সেই প্রশ্নের উত্তর না মিললেও সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে কতটা ভেঙেছেন এই তারকা, তারই দেখা মেলে নিয়মিত জয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। 

এসি/ আই.কে.জে


জয়া আহসান ওয়েস্টার্ন লুক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250