শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ *** সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির *** গাজীপুরে দুটি কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে *** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার

ওয়েব তারকা তানিয়া সবকিছুর জন্য প্রস্তুত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৩ পূর্বাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

অভিষেকেই সকলের নজরে এসেছেন এমন তারকাদের মধ্যে অন্যতম তানিয়া মানিকতলা। ওয়েব সিরিজের মাধ্যমে বিনোদন দুনিয়ায় পা রেখেছিলেন এই তারকা। তার প্রথম ওয়েব সিরিজ ছিল ‘আ স্যুটেবল বয়’। এরপর ‘টুথ পরি’, ‘মুম্বাইকার’-এর মতো প্রশংসিত প্রকল্পে তাঁকে দেখা গিয়েছিল। 

সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ‘আ স্যুটেবল বয়’ প্রসঙ্গে তানিয়া বলেছেন, ‘সিরিজটির প্রস্তাব পাওয়ার পর ভেবেছিলাম, এই প্রকল্প নিয়ে বেশি ভাবনাচিন্তা করব না, স্রেফ মজার ছলে কাজ করব। এই সিরিজের কাস্ট দুর্দান্ত। ভাবিনি যে সবার মাঝে নজর কাড়তে পারব। 

সত্যি বলতে, আমার নিজের থেকে প্রত্যাশা খুব কমই ছিল। শুধু এই সিরিজের অংশ হতে পেরেই খুশি ছিলাম। কিন্তু এরপর সবকিছু ভালোভাবে হয়েছে। আশপাশের মানুষ যদি মনে করেন আমি ভালো কাজ করেছি, তাহলে নিজের প্রতিভা নিয়ে মন্তব্য করার আমি কে?’

‘আ স্যুটেবল বয়’ সিরিজে তানিয়াকে দেখা যায় শান্ত, মিষ্টি মেয়ে লতার ভূমিকায়। অপরদিকে ‘টুথ পরি’তে সেই ইমেজ ভেঙে রাগী চরিত্র রুমির ভূমিকায় দেখা যায় তাকে। এব্যাপারে তানিয়াকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমার মনে হয়, “আ স্যুটেবল বয়”-এর পর এর থেকে ভালো আমার জন্য কিছু হতে পারত না। টুথ পরির হাত ধরে আমি অন্য এক দুনিয়ায় পা রেখেছিলাম। এই প্রকল্পের জন্য আমি অদ্ভুত একটা প্রস্তাব পেয়েছিলাম। আমার ম্যানেজার ফোন করে বলেন, “টুথ পরি” টিম আমার দাঁতকপাটির ছবি চাইছে!’

কোন ছবিটি তাকে দারুণভাবে প্রভাবিত করেছে এব্যাপারে তানিয়াকে জিজ্ঞেস করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, “দিল সে”...ছবিটি আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। এই ছবিতে শাহরুখ খান ও মনীষা কৈরালার রসায়ন আমাকে এক অন্য দুনিয়ায় নিয়ে যায়।’ 

এই তরুণ অভিনেত্রী নিজেকে উচ্চাকাঙ্ক্ষী মনে করেন না। তিনি বলেন, ‘আমরা যখন কোনো ইচ্ছার তালিকা বানাই, সেটাই মেনে চলি। কিন্তু আমি শুধু ভালো কাজ করতে চাই। জানি না, আমার কাছে কোন প্রকল্প আসতে চলেছে। আমি এ-ও জানি না যে কার সঙ্গে কাজ করতে হবে। আমি এখন সবকিছুর জন্য প্রস্তুত। স্রোতের সঙ্গে যা আসবে, তা-ই আমি গ্রহণ করব।’

দিল্লি থেকে মুম্বাইতে এসে কাজ করা প্রসঙ্গে তানিয়া বলেন, ‘প্রত্যেকে আবেগ ও উদ্যম নিয়ে এখানে আসেন। আমিও তাঁদের মধ্যে একজন। সফলতার সিঁড়ি চড়তে হলে আমার মনে হয়, সঠিক সময়ে সঠিক স্থানে থাকা প্রয়োজন।’

এম.এস.এইচ/

তানিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250