বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ উদ্দিন চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু *** শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে: ফারুকী *** ধাক্কা খেল ব্রাজিল-আর্জেন্টিনা

কঙ্গোতে সোনা পরিবহনকারী চীনা খনির বহরে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩

#

সম্প্রতি উত্তর-পূর্ব গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) সোনা পরিবহনকারী এক চীনা খনির বহরে হামলা হামলা করা হয়েছে। এতে দুই চীনা নাগরিক ও অন্য দুইজন নিহত হয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবারের অতর্কিত হামলাটি দক্ষিণ কিভু প্রদেশের ফিজি অঞ্চলের কিম্বি নদীর নিকটবর্তী একটি স্থাপনা থেকে স্বর্ণ বহনকারী টিএসএম মাইনিং-এর অন্তর্গত চার যানবাহনের বহর লক্ষ্য করে সংঘটিত হয়।

এই হামলাতে ফিজি অঞ্চলের প্রশাসক স্যামি বাদিবাঙ্গা কালনজি জানান, কিমবো নদীর কাছে সশস্ত্র ডাকাতির ঘটনায় একজন ডিআরসি সদস্য, চালক এবং দুইজন চীনা নাগরিক নিহত হয়। 

তিনি আরো বলেন, হামলাকারীরা 'স্বর্ণের পার্সেলগুলি চুরি করে। সেগুলো তারা ঝোপের মধ্যে নিয়ে যায়।

হামলাকারীরা পার্শ্ববর্তী মানিমা অঞ্চলের বাসিন্দা বলে জানা গেছে। চীন কঙ্গোতে একটি প্রধান বিনিয়োগকারী। এশিয়ার শক্তিধর এই দেশটি সেখানে লাভজনক খনিজ খনির শিল্পে আধিপত্য বিস্তার করছে।

জানা যায়, এ অঞ্চলে প্রায় তিন দশক ধরেই এরকম সোনা চুরির ঘটনা ঘটে যাচ্ছে। পূর্ব ডিআরসি তে ১২০ টিরও বেশি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে এ ধরনের ঘটনা প্রায়শই ঘটে চলেছে।

২০২২ সালে এমনি এক ঘটনায় চীনা খনি কোম্পানির একজন কঙ্গো কর্মচারী নিহত হন। 

অন্যদিকে কঙ্গো সরকার ২০২১ সালে অবৈধভাবে কাজ করার দায়ে দক্ষিণ কিভুর ছয়টি চীনা খনির কোম্পানির কাজ স্থগিত করে দেয়।

২০০৮ সালে চীনের সাথে খনির ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেও তা কঙ্গোর কোনো উপকারেই আসেনি। এবার এ চুক্তিকে নিজেদের কাজে লাগানোর কথা ভাবছেন কঙ্গো সরকার।

এসকে/ 

হামলা চীনা সোনা কঙ্গো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250