মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

কথা রাখলেন শামীম ওসমান, নামলেন ময়লা পানিতে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ডিএনডি প্রকল্প এলাকার জলাবদ্ধতার পানি দ্রুত অপসারণ করা না হলে ময়লা পানিতে নামার কথা দিয়েছিলেন ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। অবশেষে সেই কথা রেখেছেন তিনি।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে লালপুর পৌষাপুকুর পাড় এলাকার জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে দেখতে যান শামীম ওসমান। পরিদর্শনকালে ময়লা পানিতে দাঁড়িয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীদের সঙ্গে আলাপ করে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

এসময় শামীম ওসমান বলেন, আমরা ৫৮২ কোটি টাকা আনলাম এই (ডিএনডি এলাকার) পানি নিষ্কাশনের জন্য। প্রায় ৭৮ কিলোমিটার খাল খনন করা হলো। কিন্তু দুঃখের বিষয় ময়লা ফেলার কারণে সেটা আবার ভরে গেলো। খাল খনন করা পর যদি ময়লা ফেলে পানি যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়, তাহলে কী করবো আমরা। তাই সেদিন চাপ দেওয়ার জন্য আমি নিজে এসেছি। বলেছি, ময়লা পানিতে নেমে যাবো। আমি কোনো এমপি সাহেব না, আমি শামীম। যা পেয়েছি মানুষদের কাছ থেকে, তাতে আমার আর চাওয়ার কিছু নাই।

তিনি বলেন, সেদিন আমি পানিতে নামার ঘোষণার পর পানি মন্ত্রণালয়ের পর্যন্ত টনক নড়েছে। কারণ তারা জানে যে শামীম ওসমান পানিতে নামবে। সঙ্গে সঙ্গে ওনারা জান-প্রাণ দিয়ে কাজ করেছে। আল্লাহর রহমতে ৯০ ভাগ পানি নেমে গেছে। যে পাম্পটি এখানে বসানো হয়েছে, সেটা অনেক দামি পাম্প। প্রকল্পের শুরুর দিকে এটাকে ‘এ’ ক্যাটাগরি হিসেবে রাখা হয়েছে। পরে এটাকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। তাই, প্রকল্পের খরচ বেড়ে দাঁড়িয়েছে ১২শ ৯৯ কোটি টাকা।

শামীম ওসমান বলেন, কোভিডের কারণে এই টাকাটা পেতে একটু দেরি হয়েছে। আর যেহেতু সেনাবাহিনী কাজটি করছে তাই কাজটি অতি দ্রুত সমাধান হবে বলে আমি বিশ্বাস করি।

আরো পড়ুন: মানবাধিকার, গণতন্ত্র, গুম এগুলো সব ভাঁওতাবাজি: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিয়ে জাতীয় সংসদে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের বক্তব্যের পর সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রকল্প এলাকাটি পরিদর্শন করে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫৫৮ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ‘ডিএনডি ড্রেনেজ অ্যান্ড স্যুয়ারেজ ডেভেলপমেন্ট প্রকল্প’ একনেকে উপস্থাপন করা হয়। ইতিমধ্যে প্রকল্পটির খরচ বৃদ্ধি হওয়ার কারণে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ অঞ্চলের সংসদ সদস্য শামীম ওসমানের অনুরোধে প্রকল্পের ব্যয় বাড়িয়ে এক হাজার ২৯৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

 এম/


শামীম ওসমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250