শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান *** পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী *** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে

কবিতা : অনির্বাণ —সিফাত রাখী

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অনির্বাণ 

——সিফাত রাখী 


অনির্বাণ একটি অনুপ্রেরণার নাম

অনির্বাণ মানেই সত্যের অধিকার

জ্বলন্ত শিখায় আলোকিত চারিধার।


হ্যাঁ, আমি আমার বন্ধু অনির্বাণের কথা বলছি,

প্রতিটি যুদ্ধক্ষেত্রেই; 

যে কিনা অদম্য সাহসী যোদ্ধা।

একতা আর সমতা যার একমাত্র হাতিয়ার।

ধৈর্যে্যর সাথে পার হয়, জীবনের প্রতিটি পারাবার। 


সেদিন ছিলো বৃহস্পতিবার রাত।

তার সদ্য বিবাহিতা স্ত্রী তার পাশে।

তখনো নতুন বউয়ের হাত থেকে 

মুছে যায়নি মেহেদীর রঙ।


হঠাৎ শুরু হলো চারিদিকে গুলির শব্দ, 

আর্তচিৎকারে ভারি হয়ে গেছে আকাশ। 

বায়ুমণ্ডলে শুধু কালো ধোঁয়া ভরা বাতাস।


অনির্বাণের মনে পড়ে গেলো

 ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের কথা

"এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম

এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।"

আবার গর্জে উঠলো তার প্রতিটি রক্তবিন্দু। 


বউকে বললো, মন এবার মেতেছে মরণ খেলায়

জীবন দিয়ে হলেও এবার আনবো বিজয়।

নতুন বউ চোখের পানি লুকোলো চোখের কোনে

ভাগ্যে যদি থাকে, দেখা হবে তার সনে।


এবার হলো যুদ্ধ শুরু.... 

প্রচণ্ড গোলাগুলিতে প্রতিপক্ষের গুলি

লাগলো তার বাম বুকে।

তবুও টললো না তার পা


আরেকটু এগিয়ে, হাত উঁচিয়ে 

ছুড়ে দিলো একটার পর একটা হাতবোমা 

কালো বাতাসে মিলিয়ে গেলো মিলিটারির ঘাঁটি। 

মুখ তুলে বলে উঠলো "জয় বাংলা"।


.... বলেই নুইয়ে পড়লো মাটিতে। 

হ্যাঁ সত্যি, অনির্বাণরা হারতে শিখেনি

নিজের প্রাণ দিয়ে এনেছিলো বিজয়

নিজের প্রদীপ এমনি করেই নিভিয়ে

দিয়ে লক্ষ প্রদীপ জ্বালায়।

আরো পড়ুন : কবিতা: দর্পণ- আহাদ উল্লাহ

কবিতা অনির্বাণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১১:৪২ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার

🕒 প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য

🕒 প্রকাশ: ১১:৩০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

Footer Up 970x250