শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

কবিতা : দীপান্বিতা —দেবব্রত নীল

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

দীপান্বিতা 

—দেবব্রত নীল

ফুলের মতন জীবন ছিল পাখির মতো মুক্ত

ছোট্ট একটা প্রজাপতি ভালোবাসায় যুক্ত।

মিষ্টি হাসির রঙিন খেলায় রাঙ্গা দ্যুতির কর
জোছনার ফুল ছড়ায় সুবাস আলোকিত ঘর।
তিনটা পাখি একই খাঁচায় ঘর ভরা আদর
কুয়াশার এক কালো অমায় হঠাৎ আসে ঝড়।

ভর সন্ধ্যা নিকষ কালো রাত্রি নামার আগে 
অচেনা চাঁদ উঠলো কেঁদে কাল ভৈরবী রাগে।
হঠাৎ করে আসলো ছুটে ধূমকেতুর এক শাখি
মাথার মাঝে হানলো আঘাত রক্তে মাখামাখি।।
সুখ বাগানের তিনটি পাখি, একটা গেল উড়ে 
দীপান্বিতার দীপ নিভিলো এক অচেনা আঁধারে।

এক হাতে তার গোলাপ ছিল অন্য হাতে মায়া
মৃত্যুর কোন ক্ষণ লেখা নাই অদ্ভুত এক যাওয়া।
দোষ দিবো না অন্য কারেও, ললাট লিখন হায়
এমন মৃত্যু ঘটলো কেন? কাহার ইশারায় !!
সাক্ষী আকাশ চন্দ্র বিধি সাক্ষী বসুধা ভূমি
বিধাতার ঐ আদালতে ছাড় পাবে না তুমি।

ক্ষমা করো দীপ কারিগর রাত হলো না ভোর
দাম না দিয়েই মৃত্যু কিনে কুহক মায়া চোর।
অন্ধ কায়া রাহুর পীড়ন দ্বাদশ রবির গ্ৰাস
কিসের ভুলে পড়লো গলায় অমাবশ্যার ফাঁস?
একখানা চাঁদ ডুবে গেছে অমাবশ্যার ঘোরে 
দীপান্বিতার দীপ নিভিলো ইটের আঘাতে, আহারে!!

ওআ/ আই. কে. জে/

কবিতা কবিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250