বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কবিতা : অসমাপ্ত কবিতা — সিফাত রাখী

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অসমাপ্ত কবিতা

——সিফাত রাখী

কোন কোন দিন ভীষণ রঙিন, কোন কোন দিন আলো;

কোন কোন দিন মন খারাপের, দিনগুলি হোক ভালো।

কোন তারা জলে, কোন তারা নিভে, ঐ আকাশের বুকে;

কোন তারা পড়ে, দুঃখের ভারে, কেউ কি তা মনে রাখে!


লেগেছে অনল, পুড়লো সজল - আঁখি ঝরা পল্লবে;

জীবনের সব রঙ মুছে যাবে, সঙ হয়ে সবই রবে।

ফড়িং এর দুঃখে ফড়িং উড়ে, কাকের  বিরহে কাক 

মানুষের দুঃখে পুড়ে না কেউ, সব অনলেই পুড়ে যাক। 


আকাশের বুকে সাদা মেঘ, আর প্রকৃতির সাদা বক

আমার আকাশ জুড়ে শুধু কালো মেঘ, বৃষ্টিরা ঝরে যাক।

বৃষ্টির সাথে ধুয়ে যাক, আমার যত শত বিচ্ছেদী কবিতা

শুদ্ধ হোক মৃত্তিকা, তার সাথে শুদ্ধ হোক- প্রকৃতির ছবিটা।


তবুও হবো না শুদ্ধ আমি, আর আমাদের ভালোবাসা

তোমার জন্য পাঠিয়ে দিলাম, এক ঝাঁক নীল নিরাশা।

জীবনের তরে, জীবনের সব এলোমেলো বেহিসেবী খাতা

আমার জন্য শুধু পড়ে থাক, নিঃসঙ্গ যত অসমাপ্ত কবিতা।

আরো পড়ুন : কবিতা: মিতালির গান- শুভাশীষ কুমার চ্যাটার্জী

এস/  আই.কে.জে/


কবিতা অসমাপ্ত কবিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250