বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

কবিতা: ভেতর শূন্য -শুভাশীষ কুমার চ্যাটার্জি

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ছবি-প্রতিকী

ভেতর শূন্য 

——শুভাশীষ কুমার চ্যাটার্জি 

এমন আঁধার নামছে পাশে

পাখির কণ্ঠ ধরা 

বুদ্ধিজীবীর প্রতিবাদ নেই 

দলের দালাল মরা।


সংগীত যারা নেয় না মেনে

কবিতা শুনলে রাগে

চারণ কবির রক্তে আগুন

ভোরের সূর্য জাগে।


কথা যেখানে যায় না বলা 

চিত্তে জাগে ভয়

নিজের স্বার্থ ঠিক রেখে দেখি

সবাই মামার জয়।


দুর্বল যারা যখন কাঁদে কিম্বা সংখ্যালঘু

তখনো দেখি শুশীল সাহেব 

কণ্ঠ নিবু নিবু।


গানের যারা কণ্ঠ চাপে

কবিতার কান মলে

তারা কি কখনো তারাভরা রাতে

মিলনের কথা বলে? 


আর তবে যদি পাখিরা না গায়

চারণ কবি না লেখে

ফোকলা দাঁতের প্রথম শিশুটি

মুখ রেখে দেবে ঢেকে।


ফসল কাটার উৎসবে দেখি

চারণ কবির গান

সংগীত যেন ধুয়েমুছে দেয়

জমা থাকা অভিমান। 


কবিতা আমায় মাফ করে দেয়

আবেগীয় ক্ষত যত

জীবন যাতনা ছাপ করে দিয়ে

চালায় আমার মত।


কবিতায় যারা ভয় পেয়ে যায়

চারণ কবিকে দেখে 

মানুষ হওয়ার পথে ধাওয়া 

ভেতরে শূন্য রেখে।


সুর যে আমায় নিয়ে আসে মনে

চিত্রকল্প রাশি

গান কবিতায় যুগলবন্দী 

ভিন্নমতেও হাসি।

আরো পড়ুন: কবিতা: হারিয়ে গেছি, হারিয়ে ফেলেছি -খোকন কুমার রায়

কবিতা শুভাশীষ কুমার চ্যাটার্জি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250