বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

কবিতা: কূটচাল–খোকন কুমার রায়

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১১ অপরাহ্ন, ২রা জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

কূটচাল
-খোকন কুমার রায় 

আমি তোমার দাবার গুটি
যখন তখন ছকে বন্দী
খেলছ সদাই আমায় নিয়ে 
ইচ্ছে মতন ছক সাজিয়ে! 
আড়াই দৌড় দিই ঘোড়া হয়ে 
সোজা চলি নৌকা হয়ে
হাতি দৌড় দিই কোনাকুনি 
চলি আমি তোমার চালে!
চক্রবূহ্য কর তৈরি
ফেলতে আমায় মরণ ফাঁদে
বূহ্যভেদ না পারিলে
অভিমন্যু প্রাণ যে কাঁদে!
বুকটা ক্ষত বানে বানে
খেলছ তুমি আপন মনে
কত আঘাত সয় অন্তরে
করছ যাচাই পরীক্ষণে!
কখনো বা ইচ্ছে হলে 
শেষ কর খেলা অকালে 
রাজা প্রজা এক বাক্সে বন্দী
তোমার দেয়া কূলচালে!

আরো পড়ুন: কবিতা:‌‌ এখন কিছু বুঝি –শুভাশীষ কুমার চ্যাটার্জী

কবিতা খোকন কুমার রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250