বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কবিতা: শরৎ মেয়ে- সুয়ান আহাম্মেদ

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩

#

প্রতীকী ছবি

শরৎ মেয়ে

——সুয়ান আহাম্মেদ

এই যে দেখো শরৎ মেয়ে

আকাশ মেঘে ঢাকা,

কোথায় গেলে পালিয়ে তুমি

বিষন্নতায় মন রাখা।


সাদা সাদা মেঘে উড়ে যায়

আকাশ জুড়ে ঐ,

তোমার দেখা পেলাম না তবু

শরৎ মেয়ে তুমি আছো কই?


কেন? কিসের অভিমানে তুমি

আড়ালে লুকিয়ে আছো,

আকাশ জুড়ে মন খারাপের

চলছে বিরোধ খুব-- 

এবার তো তুমি একটু মুচকি হাসো।


বিলে ঝিলে পানি জলে

তলিয়ে গেছে যেই,

দূ-কুল জুড়ে কাশফুল ফুটেছে

শরৎ মেয়ে দেখবে তুমি কই।


তোমার মতো বিষন্নতা নিয়ে

ঢেকে আছে পুরো আকাশ,

শরৎ মেয়ে...

অভিমান ভেঙে তুমি একটু হাসো

এটাই দেখার শুধু আছে অবকাশ।

আরো পড়ুন: কবিতা: আরাধনা- সিফাত রাখী

কবিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250