শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন?

কবিতা: লুকোচুরি–খোকন কুমার রায়

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

লুকোচুরি

—খোকন কুমার রায়

লুকোচুরি খেলছি যে বিধাতার সাথে

বন্দী তার ছায়ায় পারছি না পালাতে!

মনে মনে বেঁধেছে যুদ্ধ

আহত হয়ে হৃদয় বিক্ষুব্ধ 

ক্যালকুলেটরে গুণি রাতদিন

তবুও পারছি না অংক মিলাতে!

একটা জীবন যোগ বিয়োগে

ফলাফল এখনো শূন্য

সরল অংক ভেবে লিখছি খাতা ভরে

সনাধান হয়নি তার জন্য! 

অর্ধেক জীবনের বাকীটুকু 

এভাবেই মিলিয়ে যাবে

ভরসা এখন শুধু সেই

হাতে রাখা এক তোমাতেই!

তবু জল ছবি এঁকে যাই

সবকিছু পেয়েও হারাই

বেহুলার বাসর সুখ সজ্জা

ভাসিয়ে দিও সেই ভেলাতেই!

আরো পড়ুন: কবিতা:‌‌ বোনের মত আপন –শুভাশীষ কুমার চ্যাটার্জী

কবিতা খোকন কুমার রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250