রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৪

#

কমনওয়েলথ ও নির্বাচন কমিশনের (ইসি) লগো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (৫ই জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে ১০ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দিচ্ছেন টিম লিডার জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরিয়েট ব্রুস গোল্ডিং। আর নির্বাচন কমিশনের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আরো পড়ুন: নির্বাচনের আগে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

এর আগে প্রতিনিধি দলটি রাজধানীর একটি হোটেলে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করে। এতে নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৪ঠা জানুয়ারি) সকালে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে বৈঠক করেন সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সফররত কমনওয়েলথ পর্যবেক্ষক দলের ১০ সদস্যের প্রতিনিধিরা।

এসকে/ 

কাজী হাবিবুল আউয়াল নির্বাচন কমিশন (ইসি) কমনওয়েলথ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250