মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

কলকাতায় ‘‌সেরা বাঙালি’ পুরস্কারে ভূষিত চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী কলকাতায় ‌‘‌সেরা বাঙালি’ পুরস্কারে ভূষিত হলেন। এবিপি আনন্দ সেরা বাঙালি সম্মাননা-২০২৩-এ অভিনয়শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেলেন তিনি।

রোববার (৩রা নভেম্বর) জাঁকজামকপূর্ণ আয়োজনে তার হাতে এই পুরস্কার তুলে দেন টালিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘আমি আপ্লুত, অভিভূত। সত্যিই খুব ভালো লাগছে। বাংলাদেশের একজন মানুষ হিসেবে ভারতে এই পুরস্কার পেয়ে আমি আনন্দিত। অভিনয়শিল্পী হিসেবে নিজ দেশে অনেক পুরস্কার পেয়েছি, মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। ভারতের মাটিতেও এত বড় সম্মান আমার জন্য বড় কিছু।

আরো পড়ুন: আবেদনময়ী লুকে নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া

তিনি আরও বলেন, ‘শিল্পী হিসেবে দেশের বাইরে আমার অর্জন মানেই বাংলাদেশের অর্জন। সবার আগে আমার নিজের দেশ। শিল্পচর্চার মাধ্যমে নিজ দেশকে সম্মান এনে দিতে পারলে ভালো লাগে।’

‘হাওয়া’ সিনেমার জন্য সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী।

এসি/ আই. কে. জে/ 


চঞ্চল চৌধুরী ‌

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250