শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

কাঁঠালের বিরিয়ানি খেলেন শ্রদ্ধা কাপুুর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

চিকেন বিরিয়ানি খেয়েছেন সবাই। কিন্তু কখনও কি কাঁঠালের বিরিয়ানি খেয়েছেন? নিশ্চয়ই খাননি। মৌসুমী এই ফল দিয়ে বিরিয়ানিই তো হয় না।

কিন্তু শুনলে অবাক হবেন, বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর কাঁঠালের বিরিয়ানি খেয়েছেন।

স্বাস্থ্য ঠিক রাখতে নিরামিষ খাবার খান তিনি। নায়িকা বলে কথা, মুটিয়ে গেলে তো হবে না। তাই চিকেন কিংবা কাচ্চি নয়, কাঁঠালের বিরিয়ানিতে মজেছেন এই বলিউড সুন্দরী।

সেই ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ করতেই ভাইরাল হয়ে যায়। প্রশ্ন উঠতে পারে বিরিয়ানির ছবি এত ভাইরালের কী হলো?



শ্রদ্ধা যে খাবারের থালার ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে মশলাযুক্ত ভাত। প্লেটে বুন্দি রায়তা এবং আচারসহ পেঁয়াজের টুকরাও দেখতে পাওয়া যাচ্ছে। ছবির ক্যাপশানে তিনি লেখেন, ‘হ্যাঁ, নিরামিষাশীদেরও বিরিয়ানি আছে। এটা কাঁঠালের বিরিয়ানি। মোটেও পোলাও নয়।’

এর আগে শ্রদ্ধা কাঁঠাল খাওয়ার ছবিও ইনস্টাস্টেরিতে পোস্ট করেছিলেন। যদিও সবজি বিরিয়ানি নিয়ে বহু তর্ক-বিতর্ক রয়েছে। অনেকেই মনে করেন সবজি বিরিয়ানি বলে আদৌ কিছু হয় না। বিষয়টা আসলে পোলাও। তবে নিরামিষভোজীদের দাবি কাঁঠাল বিরিয়ানিও মাংসের বিরিয়ানির মতোই সুস্বাদু হয়।

এর আগে ভারতের স্বাধীনতা দিবসের দিন শ্রদ্ধা কাপুর ইনস্টাগ্রামে তার খাবারের থালার এক ঝলক শেয়ার করেছিলেন। সেখানে ছিল বেশ কয়েকটি ঐতিহ্যবাহী মহারাষ্ট্রের সুস্বাদু খাবার। সেখানে ছিল পুরী, ভাজি, বরণ ভাত, কচোরি, ক্ষীর এবং গাভার। শ্রদ্ধা খুব যত্ন সহকারে প্রতিটি খাবারের আইটেম তাদের নামসহ জানিয়েছিলেন।

ওআ/

কাঁঠালের বিরিয়ানি শ্রদ্ধা কাপুুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250