বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হলেন বৃন্দাবন দাস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৫ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

খ্যাতিমান নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাস কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে আজ (১৪ সেপ্টেম্বর) যোগদান করেছেন। তিনি থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স বিভাগে যোগ দিয়েছেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বৃন্দাবন দাস নিজেই। এ বিশ্ববিদ্যালয়ে তিনি একটি কোর্সের জন্য নিযুক্ত হয়েছেন। এ কোর্সের নাম ‘স্কিপ্ট রাইটিং’। এতে তিনি ‘ফিল্ম’,‘টেলিভিশন’ও ‘নিউমিডিয়া’বিষয়ে শিক্ষার্থীদের প্রাক্টিক্যাল প্রশিক্ষণ দেবেন।

এ প্রসঙ্গে তিনি  জানান, একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর মাঝে আমার ক্যারিয়ারের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পেয়েছি। এটি আমার জন্য সত্যি আনন্দদায়ক। দীর্ঘ ২৪ বছরের বেশি সময় ধরে এ অঙ্গনে, এর যদি কিছু অংশও নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে পারি, তাতেই আমার স্বার্থকতা।

বৃন্দাবন দাস বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) ও বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ) থেকে সেরা নাট্যকার হিসেবে পুরস্কার লাভ করেন।

তার লেখা নাটকের মধ্যে রয়েছে হারকিপ্টে, সাকিন সারিসুরি, ঘর কুটুম, পাত্রী চাই, তিন গেদা, সার্ভিস হোল্ডার, মোহর শেখ, জামাই মেলা ইত্যাদি। তিনি চার শতাধিক নাটক ও ধারাবাহিক রচনা করেছেন।

আরো পড়ুন: দর্শকের টিকিটের টাকা ফেরত দেবেন এ. আর. রহমান

এসি/ আই.কে.জে/

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বৃন্দাবন দাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250