মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

কাপাসিয়ায় কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত।

গাজীপুরের কাপাসিয়ায় কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কড়িহাতা ইউনিয়নের পিরিজপুর উচ্চ বিদ্যালয় মাঠে শোয়াইব হজ্ব ট্রাভেলস সার্ভিসেস ও আবির্ভাব সমাজকল্যাণ সংঘের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ'লীগের সহসভাপতি অ্যাড. আমানত হোসেন খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের অর্থ বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম মোড়ল।

শোয়াইব হজ্ব ট্রাভেলস সার্ভিসেস ও আবির্ভাব সমাজকল্যাণ সংঘের সভাপতি শোয়াইব খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক তানভীর চৌধুরী সাগর। মার্চের প্রথম সপ্তাহে দুইদিন ব্যাপী কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় দুই শতাধিক হাফেজ ও ক্বারি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

আরো পড়ুন: বাকি ৩ শতাংশ কাজ শেষ হলেই খুলবে স্বপ্নের কর্ণফুলী টানেল

বিভিন্ন ধাপ পেরিয়ে প্রথম স্থান অর্জন করেন কুড়িগ্রাম জেলার হাফেজ ক্বারি মুহাম্মদ মুস্তাকীম বিল্লাহ, দ্বিতীয় স্থান কিশোরগঞ্জ জেলার মুফতি তানভীর আহমাদ তানীম ও তৃতীয় স্থান উপজেলার হাফেজ মাওলানা ইমরান হুসাইন।

প্রথম স্থান অর্জনকারীকে পুরস্কার স্বরুপ শোয়াইব হজ্ব ট্রাভেলস সার্ভিসেস ও আবির্ভাব সমাজকল্যাণ সংঘের পক্ষ থেকে বিনামূল্যে ওমরা হজ্ব পালনের সুযোগ. দ্বিতীয় স্থান অর্জনকারীকে নগদ ৩০ হাজার টাকা ও তৃতীয় অর্জনকারীকে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।


এমএইচডি/ আই. কে. জে/

কাপাসিয়া কেরাত প্রতিযোগিতা সংবর্ধনা গাজীপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250