রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

কাপ্তান বাজারে ডিমের আড়তে র‍্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাজধানীর কাপ্তান বাজারে ডিমের আড়তে অভিযান পরিচালনা করছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ আগস্ট) সকালে শুরু হয় এ অভিযান।

র‌্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানান।

তিনি জানান, ডিমের দাম নিয়ন্ত্রণে কাপ্তান বাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

দেশে হঠাৎ করেই বেড়ে গিয়েছে ডিমের দাম। এ অবস্থায় দাম নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন সংস্থা মাঠ মনিটরিং করছে।

সরেজমিনে দেখা গেছে, বর্তমানে এক হালি ডিম বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। সে হিসাবে এক পিস ডিমের দাম পড়ছে ১৫ টাকা। পাইকারি বাজার থেকে কিনলে ডিমের ডজন পড়ছে ১৬০ থেকে ১৬৫ টাকা।

এর আগে, শনিবার (১২ আগস্ট) সকালে রাজধানীর কাপ্তানবাজারে ডিমের পাইকারি মার্কেটে অভিযান পরিচালনা করে তিন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

এ সময় ক্রয় রশিদ এবং বিক্রয় রশিদে ডিমের দাম উল্লেখ না রাখায় মোস্তাফিজ ট্রেডার্স ও জহিরুল হক ট্রেডার্সকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মূল্য তালিকা না টানানোয় মিলন এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ব্যবসায়ীরা বলছে, ডিম বিক্রয়কারী বড় প্রতিষ্ঠানগুলো বিক্রয় রশিদে দাম উল্লেখ করে না। ডিম নিতে অস্বীকৃতি জানালে ক্ষেত্রবিশেষে তাদের ডিলারশিপ বাতিল করা হয়।

ওআ/


ডিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250