শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’

কার কাছে হেরে গেলেন সারা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে সারা আলী খানের প্রেম নিয়ে সরগরম ছিল বলিপাড়া। পরে সেই সম্পর্ক ভেঙেও যায়। যদিও মাঝে মাঝেই আবারও একে অপরের কাছে আসার আভাসও দেন এই জুটি। তাদের এমন সম্পর্কের দোলাচলের মাঝেই নতুন গুঞ্জন রটে ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সাইফ কন্যা। একাধিকবার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি ও সময় কাটনোর ছবি প্রকাশ্যে এসেছে। 


এমনকি নিজের ছবির প্রচারে সারা জানিয়েছিলেন ক্রিকেটার বিয়ে করতে তার আপত্তি নেই! কিন্তু হঠাৎই যেন সমস্ত প্রচারের আলো কেড়ে নিলেন শচীন-কন্যা সারা টেন্ডুলকার। গুঞ্জন চলছে পুরনো সারাকে ভুলে নতুন সারায় মন দিয়েছেন শুভমন।

আরো পড়ুন : বুবলীর সঙ্গে তাপসের প্রেম! যা বললেন মুন্নী

সম্প্রতি সারার সঙ্গে শুভমনের বেশ কয়েকটি অন্তরঙ্গ ছবিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আর এতেই নিজেকে গুটিয়ে নিয়েছেন সাইফ কন্যা সারা আলী। বিশ্বকাপ শুরু হওয়ার পরই তীর্থ করতে বেরিয়ে যান সারা। ফিরে এসে কাজেও মন দিয়েছেন তিনি। 


যদিও একের পর এক প্রেম-বিচ্ছেদের পরও নিজেকে সিঙ্গেল দাবি করছেন সারা আলী খান। তবে তার এমন সিঙ্গেল দাবি মেনে নিতে নারাজ ভক্তরা। তাদের মতে, একাধিকবার মন ভেঙে যাওয়ার কারণেই নিজেকে আড়াল করছেন সারা। শচীন কন্যার কাছে হেরে গেছেন তিনি!

এস/ আই.কে.জে

সারা হেরে গেলেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250