মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে কোরবানি দিলেন কৃষক দম্পতি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪১ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল আজহা উপলক্ষে উপহার হিসেবে কিশোরগঞ্জের কৃষক দম্পতি বুলবুল আহমেদ ও তার স্ত্রী ইসরাত জাহানের দেওয়া গরুটি ঐ দম্পতি বৃহস্পতিবার কোরবানি করেন। প্রধানমন্ত্রীর নির্দেশ মতো মাংস স্থানীয় দরিদ্রদের মধ্যে বিতরণ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গরুটি কোরবানি দেওয়া হয়।

ঐ দম্পতি ২০২০ সালে নেত্রকোনা থেকে আড়াই লাখ টাকায় ক্রস ব্রাহ্মা জাতের গরুটি কিনেছিলেন এবং তিন বছরের বেশি সময় ধরে লালন-পালন করেছিলেন কোরবানির ঈদে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য। বুলবুলের বাবা-মা ও তার স্ত্রী ইসরাত জাহানের বাবা-মায়ের নামেও কোরবানি দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মতো গরুটি কোরবানি করে দরিদ্রদের মধ্যে মাংস বিতরণ করা হয়েছে। কোরবানির গরুটি থেকে প্রায় ৫৬৫ কেজি মাংস পাওয়া গেছে।

১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী, দেশ এবং জনগণের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের উপস্থিতিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ও সুখিয়া ইউনিয়নের ১৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গরুর মাংস বিতরণ করা হয়।

শেখ হাসিনাকে জানানো হয়েছিল যে, গত ৯ জুন এক কৃষক দম্পতি তাকে উপহার দেওয়ার জন্য গরুটি লালন-পালন করেছিলেন এবং কৃষক দম্পতির ভালোবাসায় অভিভূত হয়েছিলেন তিনি।

প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের বাসিন্দা বুলবুল আহমেদ ও তার স্ত্রী ইশরাত জাহান দু’জনকে ধন্যবাদ জানান।

বুলবুল জানান, তিনি এবং তার স্ত্রী ইশরাত জাহান আওয়ামী লীগ সরকারের চালু করা ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্প থেকে ঋণ নিয়ে স্বল্প সঞ্চয় থেকে প্রধানমন্ত্রীর জন্য এই গরুটি কিনেছেন। গত তিন বছর ধরে তারা আন্তরিকভাবে গরুটির যত্ম নেন।

আরো পড়ুন:সুইডেনে কোরআন পোড়ানোয় বাংলাদেশের তীব্র নিন্দা

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রতি অনুরাগ ও ভালোবাসা থেকেই আমরা এই গরুটি কিনে লালন-পালন করেছি। বুলবুল আহমেদ তার গরু উপহার হিসেবে গ্রহণ করতে রাজি হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250