শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল

কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়ে ‘সাধারণ’ হতে চান রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ২৪শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

মোদি পদবি নিয়ে মন্তব্যের জেরে আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়ে এমপি পদ হারানোর পর দিল্লিতে সরকারি বাংলো ছেড়েছিলেন রাহুল গান্ধী। এবার তিনি কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়ে চাইছেন সাধারণ পাসপোর্ট। 

এমপি হিসেবে পাওয়া কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট পেতে নিয়ম অনুযায়ী ‘নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)’ দরকার তার। এজন্য এনওসি চেয়ে দিল্লির আদালতে আবেদন জানিয়েছেন কংগ্রেসের এই নেতা। খবর- হিন্দুস্তান টাইমস। 

আরো পড়ুন: জার্মানিতে দ্বৈত নাগরিকত্ব সহজ হচ্ছে

রাহুলের আবেদনের প্রেক্ষিতে ন্যাশনাল হেরাল্ড মামলায় আবেদনকারী বিজেপি নেতা সুহ্মমণিয়ম স্বামীর কাছ থেকে জবাব চেয়েছেন আদালত। আগামী বুধবার এটির শুনানি হবে। এরপর সিদ্ধান্ত আসবে রাহুলের পাসপোর্টের বিষয়ে। 

আগামী জুনে ১০ দিনের সফরে আমেরিকা যেতে পারেন রাহুল। ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তার প্রবাসীদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। সেই সঙ্গে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ারও কথা রয়েছে। 

এম/


 

কূটনৈতিক পাসপোর্ট রাহুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250