রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

কেন ডিবি কার্যালয়ে গেলেন তানজিন তিশা?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে অভিনেত্রী তানজিন তিশার প্রেম গুঞ্জন এবং আত্মহত্যাচেষ্টার ঘটনা নিয়ে কয়েকদিন ধরে উত্তাল শোবিজ পাড়া। সেসব ঝামেলা নিয়ে এবার মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি কার্যালয়ে গেলেন ছোটপর্দার এই অভিনেত্রী।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করতে ডিবি কার্যালয়ে যান তিনি।

ডিবির একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, অভিনেত্রী তানজিন তিশা ডিবিতে এসেছেন। তার ব্যক্তিগত সমস্যা সম্পর্কে ডিবি কর্মকর্তাদের অবহিত এবং পরামর্শ নিতে এসেছেন বলে জানা গেছে।

গত ১৬ নভেম্বর অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এদিন ভোর থেকে এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। তিনি হাসপাতালেও চিকিৎসা নেন বলে জানা যায়। অন্যদিকে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে নানান ধরনের সংবাদ প্রকাশিত হয়।

তবে হাসপাতাল থেকে ফিরে তানজিন তিশা ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি এ ঘটনা সবিস্তারে তুলে ধরেন।

স্ট্যাটাসে তানজিন তিশা লেখেন, আজ কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গত রাতে আমার ফুড পয়জনিংয়ের পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইডঅ্যাফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ণ সুস্থ।

আরো পড়ুন: 'গোপনে বিয়ে' নিয়ে মুখ খুললেন সংগীত শিল্পী লিজা

আরও একটু বিষয় বলতে চাই, আমার বাবা গত দুই বছর আগে মারা যায় এবং বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে এ ধরনের পদক্ষেপ আমি এরকম কোনো মানুষ অথবা যে কোনো মানুষের জন্যই জীবনে নেবো না।

সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে।

যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে স্পেশালি (আমার ফিমেল-মেল কো-আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ)।

যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম মেনশন করে অতি শিগগির আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সাথে বসে প্রেস কনফারেন্স করবো। ধন্যবাদ।

এসি/ওআ


ডিবি কার্যালয় তানজিন তিশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250