শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

কোন তেল ত্বক এবং খাবার দুটোতেই ব্যবহার করা যায়?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জলপাইয়ে রয়েছে নানান গুণ! ভিটামিন-ই, লৌহ, খনিজ, ক্যালসিয়াম, সোডিয়াম—কী নেই ছোট্ট এই ফলে। ত্বক, চুল কিংবা খাবার সবকিছুতেই বেশ জাদুকরি জলপাই তেল বা অলিভ অয়েল। শীত থেকে বাঁচতে ইতিমধ্যে অনেকে হয়তো কিনেও রেখেছেন এক শিশি জলপাই তেল। আসুন জেনে নিই এই তেল ব্যবহারের সঠিক নিয়ম ও উপকারিতা।

শীতে রক্ষা পাবে ত্বক

ঠাণ্ডায় শুষ্ক ত্বক তো ফাটেই, তৈলাক্ত ত্বকও রেহাই পায় না। সব ধরনের ত্বকেই দেখা দেয় শুষ্কতা, চামড়া উঠতে শুরু করে, সঙ্গে কালচে ভাব। এমন আবহাওয়ায় মুখসহ সারা শরীরের ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে জলপাই তেল অতুলনীয়। 

অ্যান্টি–অক্সিডেন্টে ভরপুর এই তেল শুধু আর্দ্রতাই বজায় রাখে না, কমায় ত্বকের রোদেপোড়া ভাব। এ ছাড়া বাইরে থেকে এসে মুখের সাজ তোলার জন্য এই তেল ব্যবহার করা যেতে পারে। তবে সেটি অত্যন্ত শুষ্ক ত্বকের অধিকারীদের জন্য প্রযোজ্য। তৈলাক্ত ত্বকে দিনে একবার হালকাভাবে জলপাই তেল ব্যবহার করা যেতে পারে।

ব্যবহার বিধি : সরাসরি ব্যবহার না করে জলপাই তেলের সঙ্গে সমপরিমাণ গোলাপজল ও গ্লিসারিন মিশিয়ে কাচের ঢাকনাওয়ালা পাত্রে সংরক্ষণ করুন। প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন।

আরো পড়ুন : শীতে যে ৫ খাবার বেশি উপকারী

দূর করে চুলের ম্যাড়মেড়ে ভাব

এই আবহাওয়ায় মাথার ত্বক শুষ্ক হয়ে দেখা দিতে পারে খুশকির প্রাবল্য। জলপাই তেল হতে পারে আপনার উপকারী বন্ধু। এতে বিদ্যমান ভিটামিন ই খুশকি দূর করতে অত্যন্ত কার্যকরী। জলপাই তেল ভালো ব্যাকটেরিয়ারোধী হিসেবেও কাজ করে। নিয়মিত ব্যবহারে চুলের গোড়া শক্ত হয় এবং ঝলমলে হয়ে ওঠে চুল। কন্ডিশনার ব্যবহারের খুব একটা প্রয়োজন হয় না।

ব্যবহারবিধি: ভালো ফলাফল পেতে নারকেল তেলের সঙ্গে জলপাই তেল মিশিয়ে সপ্তাহে দুই দিন মাথার ত্বক ও চুলে মালিশ করুন।

জলপাই তেলে নিশ্চিত সুস্বাস্থ্য

স্বাস্থ্যসচেতন ব্যক্তিরা খাবারে জলপাই তেল ব্যবহার করেন। অন্যান্য তেলে নানা তেলের মিশ্রণ থাকে, কিন্তু জলপাই তেলে সেটা থাকে না। রান্নার সময় জলপাই তেল অন্যান্য তেলের তুলনায় পুড়ে কম। তাই এটি স্বাস্থ্যকর। তা ছাড়া এতে বিদ্যমান ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হৃদ্‌রোগ প্রতিরোধে খুবই কার্যকর। যাঁদের থাইরয়েড সমস্যা আছে, তাঁদের খাবারে জলপাই তেল ব্যবহার করতে পারে।

ব্যবহারবিধি: রান্নার সময় প্রথমেই পাত্রে জলপাই তেল না দিয়ে পরে রান্না চলাকালীন দিতে হবে। এতে তেল পুড়বে না এবং সব গুণাগুণ বজায় থাকবে। এ ছাড়া সালাদের সঙ্গে হালকা জলপাই তেল মিশিয়ে খেতে পারেন।

এস/ আই. কে. জে/ 


টিপস তেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250