মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

কোরবানির ঈদ সামনে রেখে দিনাজপুরে গড়ে উঠেছে মহিষের খামার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ১৬ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

সীমান্তঘেঁষা দিনাজপুরের হিলিতে বাণিজ্যিকভাবে বিদেশি জাতের মহিষের খামার গড়ে উঠেছে। কোরবানির ঈদ সামনে রেখে খামারে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের বিদেশি মহিষ লালন-পালন করা হচ্ছে।

সম্প্রতি  এ খামারটি সরেজমিনে দেখা যায়, টিনশেডের ছাউনির নিচে সাদা ও কালো রঙের মহিষ বেঁধে রাখা। সেখানে খামারিরা পরিচর্যায় ব্যস্ত। কোরবানি ঈদকে সামনে রেখে এ খামারে প্রায় অর্ধশত মহিষের পরিচর্যা চলছে। শ্রমিকদের কেউ খড় দিচ্ছেন, কেউ বা দিচ্ছেন ভূসি ও ধানের তুষের খাবার। কেউ বা অতিরিক্ত তাপ থেকে রক্ষায় মহিষগুলোকে পাশের বিলে গোসল করাতে নিয়ে যাচ্ছে। এক শ্রমিক বলেন, ‘আমরা আগে বেকার ছিলাম। গ্রামে খামার হওয়ায় আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।’

আরেকজন শ্রমিক বলেন, আগে অন্য কাজ করতাম। তাতে না পোষানোয় এখানে কাজ করছি। মাসে ১৫ হাজার করে বেতন পাচ্ছি এখানে। তা দিয়ে আমার সংসার চলছে। আমরা বেশ ভালো চাচ্ছি।  

খামার মালিক সুমন মিয়া জানান, ঢাকা থেকে সংগৃহীত অন্য মহিষের মধ্যে একটি বিদেশি জাতের মহিষ রয়েছে। এটির ওজন প্রায় ৩ টন এবং উচ্চতা সাড়ে ৬ ফুট। তার দাবি, ওজন ও উচ্চতার দিক দিয়ে এটি দেশের মধ্যে দ্বিতীয় বৃহৎ মহিষ।

তিনি বলেন, ‘আমি শুনেছি, ঢাকায় একটি মহিষ রয়েছে যেটি আমার মহিষটি থেকে ২ ফুট উঁচু। তা ছাড়া পুরো বাংলাদেশে আমার মহিষ থেকে উঁচু মহিষ নেই।’

এদিকে খামারে মহিষের গোবর খামার মালিকের অতিরিক্ত মুনাফার জোগান দিচ্ছে। এসব গোবর জৈবসার হিসেবে ব্যবহার হওয়ায় এটির প্রচুর চাহিদা রয়েছে। খামার ম্যানেজার সুরুজ মিয়া বলেন, ‘কৃষকের কাছে আমরা জৈবসার বিক্রি করছি। তারা তাদের জমিতে এটি ব্যবহার করছেন।’

আরো পড়ুন: ঢাকা-কক্সবাজার ট্রেন চলবে সেপ্টেম্বরের মধ্যে: রেলমন্ত্রী

অন্যদিকে খামারটি সম্প্রসারণ করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে দিনাজপুরের হাকিমপুর প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোছা. নাছরিন খাতুন বলেন, ‘খামারটিকে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করছি।খামারটি কীভাবে বাড়ানো যায়, সেটি নিয়ে পরামর্শ দেয়ার পাশাপাশি আমরা সব ধরনের সাহায্য করে যাচ্ছি।প্রসঙ্গত, খামারটিতে প্রায় দেড় কোটি টাকার মহিষ পালনের পাশাপাশি ৫১টি মহিষ মোটাতাজা করা হচ্ছে। 

এম/


 

কোরবানি ঈদ মহিষের খামার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250