শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

কোষ্ঠকাঠিন্যের সমস্যা মিলবে গোলমরিচে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রত্যেকের বাড়িতেই মসলার বাক্সে গোলমরিচের দেখা মেলে। সাধারণত তরকারিতে কিছুটা ঝাল স্বাদ আর ঘ্রাণ যোগ করতে এটি ব্যবহার করা হয়। তবে গোলমরিচের অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে। আয়ুর্বেদে ওষুধ হিসেবে এর উল্লেখ রয়েছে। 

প্রাচীনকাল থেকে গোলমরিচ ব্যবহৃত হয়ে আসছে। এতে ভিটামিন এ, ভিটামিন সি, সেলেনিয়াম, পাইপেরিন, বিটা ক্যারোটিনের মতো উপকারি সব উপাদান আছে। এর অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অনেক রোগ সমাধান এই মসলাটি।

বর্তমানে দৈনন্দিন জীবনে খাওয়াদাওয়ার ব্যাপারে সবাই খুব উদাসীন হয়ে পড়েছেন। বেশিরভাগ মানুষই জাঙ্ক ফুড খেয়েই জীবনধারণ করছেন। পাশাপাশি বেড়েছে চা, কফি, ধূমপান ইত্যাদির প্রচলনও। এসব কারণে বেড়েছে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা। কষ্টকর এই স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তির মাধ্যম হতে পারে গোলমরিচ।

আরো পড়ুন : শীতে চকোলেট খেলে মিলবে নানান উপকারিতা

পেট সম্পর্কিত যেকোনো ব্যাধি, বিশেষত কোষ্ঠকাঠিন্য ও আলসার থেকে মুক্তি পেতে হলে গোলমরিচকে আমাদের ডায়েটের অংশ করতে হবে। গোলমরিচ খেলে পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। ফলে পরিপাকতন্ত্র সুচারুভাবে কাজ করে। এর অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য আমাদের পেটের আলসার কমাতে অত্যন্ত সহায়ক।

যেভাবে গোলমরিচ খেলে উপকার মিলবে

কোষ্ঠকাঠিন্যের সমস্যা এড়াতে কেবল রোজকার পাতে গোলমরিচ যোগ করতে হবে। প্রতিদিনের খাবারে এক চিমটি গোলমরিচের গুঁড়ো যোগ করলে এতে উপস্থিত পিপারিন আমাদের হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে। আর তাতেই কোষ্ঠকাঠিন্যের মতো দীর্ঘস্থায়ী সমস্যা থেকে দ্রুত মুক্তি লাভ সম্ভব।

এস/ এসি


কোষ্ঠকাঠিন্য গোলমরিচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250